প্রাণ বাঁচাতে সন্তান-সহ স্ত্রীকে প্রেমিকের হাতে সম্প্রদান স্বামীর, কোথায় ঘটল বেনজির কাণ্ড?

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রেমিকের সঙ্গে মিলে স্বামী সৌরভ রাজপুতকে খুন করেছিলেন স্ত্রী মুসকান রাস্তোগি। শুধু হত্যা নয়, খুন করে স্বামীর দেহ টুকরো টুকরো করে কেটে একটি বিশাল জলের ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিল সে। এই ঘটনার পর দেশজুড়ে কাজ করেছে আতঙ্ক। স্ত্রী পরকীয়ায় লিপ্ত জেনে অনেক স্বামীই ভয় পাচ্ছেন এই বুঝি পথের কাঁটা সরাতে স্ত্রী তাঁকে মেরে ফেললেন। উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলার এক ব্যক্তিও এমনটাই ভয় পাচ্ছিলেন। আর সেই ভয় থেকে তিনি এমন একটি পদক্ষেপ করলেন যাতে সকলেই কমবেশি অবাক হয়ে গিয়েছেন। ভদ্রলোক নিজের স্ত্রীকে তুলে দিয়েছেন স্ত্রী’র প্রেমিকের হাতে।

আসলে খেরি জেলার নিঘাসন থানা এলাকার একটি গ্রামের তিন সন্তানের মা প্রেমে পড়েছিলেন পাড়ারই এক যুবকের। মহিলার স্বামী যখন বিষয়টি জানতে পারেন, তখন তিনি ওই যুবকের সঙ্গেই স্ত্রীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এখন এই বিষয়টিই হয়ে উঠেছে এলাকার সবচেয়ে মুখরোচক খবর।

তথ্য অনুযায়ী, ঝাড়খণ্ডের বাসিন্দা ৩৫ বছর বয়সী রাজবিন্দর কৌরের সঙ্গে ১৮ বছর আগে বিয়ে হয়েছিল ৪২ বছর বয়সী লখিমপুরের বাসিন্দা গুরনাম সিংয়ের।  গুরনাম পেশায় একজন কৃষক। দম্পতির বড় মেয়ের বয়স ১৮ বছর, ছোট মেয়ের বয়স ১১ বছর এবং এক ছেলের বয়স ১০ বছর।

গুরনাম সিংয়ের স্ত্রী রাজবিন্দর কৌর ৩৬ বছর বয়সী শতনাম সিংয়ের প্রেমে পড়েন। তিনি ছিলেন সম্পতির প্রতিবেশী। গুরনাম যখন বিষয়টি জানতে পারেন তখন তিনি এক সিদ্ধান্ত নেন। গুরনাম গ্রামের সম্মানিত ব্যক্তিদের ডেকে স্ত্রী রাজবিন্দরের সঙ্গে শতনামের বিয়ের প্রস্তাব রাখেন। বিয়ে হয়েও যায়। তারপর থেকে গুরনাম রাজবিন্দরের সন্তানদের দেখভালের দায়িত্ব নিতে হয়েছে শতনামকে।

গুরনামের বাড়ি থেকে শতনামের বাড়ি মাত্র ৫০ মিটার দূরে। গুরনাম জানান যে শতনাম আসলে তাঁর কাকা মহেন্দ্র সিংয়ের ছেলে। খুড়তুতো ভাইটি বিবাহিত। শতনামের প্রথম স্ত্রীর নামও রাজবিন্দর।

গুরনাম জানিয়েছেন তিনি ভয় পাচ্ছিলেন। তাঁর মনে হয়েছিল স্ত্রী তাঁর প্রেমিকের সঙ্গে মিলে গুরনামকে খুন করতে পারে। তাঁর কথায়, “অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে স্বামীকে স্ত্রীর প্রেমিক খুন করেছে। তাই ভয়ে আমি আমার স্ত্রীকে তার প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দিলাম। যাতে সে সুখী থাকে এবং আমিও বেঁচে থাকি।

গুরনাম জানিয়েছেন, প্রায় তিন বছর ধরে শতনামের সঙ্গে রাজবিন্দরের প্রেমের সম্পর্ক ছিল। কৃষকের স্পষ্ট কথা, “আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনেনি। থানা-পুলিশও হয়েছে। শেষ পর্যন্ত স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিই।”

শতনাম সিংয়ের (মহিলার প্রেমিক) আবার দাবি, রাজব্বিন্দরের সঙ্গে তাঁর কোনও প্রেমের সম্পর্ক ছিল না। প্রতিবেশীর বাড়ি যেভাবে যাতায়াত করে মানুষ সেভাবেই যেতেন তিনি। দম্পতির মধ্যে ঝগড়া হলে তা মিটমাট করে দিতেন। ২৬শে মে, গ্রামে একটি পঞ্চায়েত ডাকা হয় এবং শতনামের সঙ্গে রাজবিন্দর কৌরের বিয়ে দেওয়া হয়। স্ত্রী রাজবিন্দরের অভিযোগ, স্বামী গুরনাম তাকে মারধর করতেন। পঞ্চায়েতে বিষয়টি নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছিল, কিন্তু অবস্থার কোনও উন্নতি হয়নি। তিনি তিন বছর ধরে শতনামের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাই স্বামী যখন বিয়ে দিতে চাইলেন তখন রাজবিন্দর কোনওঁ আপত্তি জানাননি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের