মেয়েকে নিয়ে ইডির দফতরে হাজিরা দিলেন লালু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমির বিনিময় চাকরি কেলেঙ্কারি মামলায় পাটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজির হলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে মিশা ভারতী, এবং এই মামলার এক সহ-অভিযুক্ত। এদিন বিপুল সংখ্যক আরজেডি কর্মী কেন্দ্রীয় সংস্থার অফিসের বাইরে জড়ো হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। দিল্লি থেকে ইডি আধিকারিকদের একটি দল রবিবার সন্ধ্যায় পাটনা পৌঁছেছে এই মামলায় আরজেডি নেতাকে জিজ্ঞাসাবাদ করতে।

গত ১৯ জানুয়ারি লালুপ্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে নতুন করে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ লালুপ্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর পাটনার  বাড়িতে নোটিস পাঠায় ইডি৷ তলবে দুই আরজেডি নেতাকে ২৯ ও ৩০ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়।

উল্লেখ্য , রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদব রেলে চাকরি দেওয়ার বিনিময়ে বিহারের একাধিক জমি নিজের ও পরিবারের নামে করে নিয়েছিলেন বলে অভিযোগ। সম্প্রতিই সিবিআই চার্জশিটে বলা হয়, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল অবধি রেলে চাকরির বদলে কম মূল্য়ে বা বিনামূল্যেই জমি দেওয়া হয়েছিল। ভারতীয় রেলওয়ের নিয়োগের নিয়ম না মেনেই এই নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তাই ফের ইডি তলব করলো লালু যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে।

প্রসঙ্গত সামনেই লোকসভা নির্বাচন । তাঁর আগে ফের লালু এবং তেজস্বীকে ইডি তলব করায় চাপে পড়েছে লোকসভা নির্বাচনের বিরোধী ইন্ডিয়া জোট। একথায় লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু