Big Breaking প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

রবি সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। গতকালই তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এই হাসপাতালে এনে ভর্তি করা হয়। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৯২ বছর বয়সে রবি সকালে প্রয়াত হলেন ভারতের সুরসম্রাজ্ঞী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতীর বিদায়লগ্নে বিদায় নিলেন ভারতের সুরসম্রাজ্ঞীও। রবি সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। গতকালই তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এই হাসপাতালে এনে ভর্তি করা হয়। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৯২ বছর বয়সে রবি সকালে প্রয়াত হলেন ভারতের সুরসম্রাজ্ঞী। তাঁর প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে মুহুর্তের মধ্যে।

নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে একমাস আগে তিনি ভর্তি হন মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে। পরে আক্রান্ত হন কোভিডেও। প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। তারপরেও সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার আবারও তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের হাসপাতালে এনে ভর্তি করা হয়। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু রবিবার সকালে সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে দেশের সুরসম্রাজ্ঞীর জন্ম হয় এক মারাঠি পরিবারে। মাত্র ১৩ বছর বয়সেই তিনি বাবা দীননাথ মঙ্গেশকারকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন। ১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মরাঠি ছবিতে। মুম্বই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবিতে গান। ‘মজবুর’ ছবিতে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। ৯২ বছরের জীবনে তিনি ৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন ৭ দশকেরও বেশি বেশি সময় ধরে।

দীর্ঘ সঙ্গীত জীবনে লতা মঙ্গেশকার পেয়েছেন একাধিক সম্মান। পেয়েছেন ‘ভারতরত্ন’, ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’, ‘বাবা সাহেব ফালকে পুরস্কার’, ‘মহারাষ্ট্র ভূষণ’ সহ একাধিক সম্মান। দেশ বিদেশের মানুষ তাঁকে চিনেছিল ‘ইন্ডিয়ান নাইট্যাঙ্গেল’ হিসাবে। সিনেমা জগতে এদেশে এমন কোনও পুরস্কার নেই যা লতা মঙ্গেশকার পাননি। কার্যত তিনি হয়ে উঠেছিলেন দেশের এক জীবন্ত কিংবদন্তী। রবিবার সকালে ব্রিচক্যান্ডি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাদকারি আসার পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানা এদিন সকাল ৮টা ১২ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকার। ইতিমধ্যেই শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তা আসছে বিভিন্ন মহল থেকে। এমনকি বিদেশ থেকেও শোকবার্তা আসতে শুরু করে দিয়েছে। তাঁর প্রয়াণে ২ দিনের রাষ্ট্রীয় শোকের কথা ঘোষণা করেছে ভারত সরকার।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা