কলকাঠি নেড়ে লাভ হল না, মমতার ডাকা বৈঠকে যোগ দিচ্ছে সিপিএম

তৃণমূল সুপ্রিমোকে মঙ্গলবার চিঠি পাঠিয়ে এমনটাই জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ছুতমার্গ’ দূরে সরিয়ে রেখে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  ডাকা বৈঠকে যোগ দিচ্ছে সিপিএম (CPIM)। বুধবার বিকেল তিনটেয় দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে যোগ দেবেন দলের রাজ্যসভার দলনেতা (Gropu Leader, Rajyasabha) এলামারাম করিম (Elamaram Kareem)। তৃণমূল সুপ্রিমোকে (Mamata Banerjee) মঙ্গলবার এক চিঠি পাঠিয়ে এমনটাই জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক( General Secretary, CPIM) সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। তবে সেই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের বৈঠকের আগে সংশ্লিষ্টদের সঙ্গে আগাম আলোচনারও অনুরোধ জানিয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বঙ্গের সিপিএম নেতাদের মতামতের যে কোনও গুরুত্ব তাঁদের কাছে নেই, মমতার বৈঠকে প্রতিনিধি পাঠিয়ে ফের একবার বুঝিয়ে দিল সিপিএম শীর্ষ নেতৃত্ব।

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। আর ওই নির্বাচনকে সামনে রেখে ছন্নছাড়া বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১১ জুনই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) সহ বিজেপি বিরোধী শিবিরের ২২ নেতাকে চিঠি পাঠিয়ে তাঁর ডাকা বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন (Pinaray Vijayan)। যদিও মমতার ডাকা বৈঠকে যাতে দলের কেউ না যান তার জন্য শীর্ষ নেতাদের কাছে আবদার জানিয়েছিলেন বঙ্গের সিপিএম নেতাদের একাংশ।

ফলে জল্পনা শুরু হয়েছিল, বুধবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকে কী সিপিএম যোগ দেবে? সেই জল্পনার অবসান ঘটল বিকালেই। রাজনৈতিক শত্রু মমতাকে চিঠি পাঠিয়ে বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে মমতার ডাকা বৈঠকে কংগ্রেস যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বৈঠক বয়কট করাকে রাজনৈতিক বুদ্ধিমানের কাজ হিসেবে মনে করেনি সিপিএম শীর্ষ নেতৃত্ব। বিরোধী শিবিরে যাতে একঘরে হয়ে না পড়ে তার জন্য সুড়সুড় করে বৈঠকে হাজির থাকার সিদ্ধান্ত নিয়েছেন সীতারামরা।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

থানায় আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ