চলতি বছরেই মহিলাদের এনডিএর পরীক্ষায় বসার সুপ্রিম নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর নয়, চলতি বছর থেকেই চালু করা হোক মহিলাদের এনডিএতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা, বুধবার কেন্দ্রীয় সরকারকে এমনই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। এই প্রসঙ্গে কেন্দ্রকে ফের একহাত নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, ‘মহিলাদের আশা অস্বীকার করা যাবে না। তাই ২০২২ থেকে নয় চলতি বছর অর্থাৎ ২০২১ থেকেই মহিলাদের জন্য প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করতে হবে।’

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর মহিলাদের পক্ষে এক ঐতিহাসিক রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানায় যে, এরপর থেকে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি তথা এনডিএতে প্রবেশাধিকার পেল মহিলারাও। সেই দিনই দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রকে মহিলাদের এনডিএতে ভর্তির জন্য আলাদা প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেয়। এরপরই কেন্দ্র ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আবেদন জানায় যে, আগামী বছর অর্থাৎ ২০২২-এর মে মাসে মহিলাদের জন্য আলাদা করে প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করবে কেন্দ্র। চলতি বছরে আর নতুন করে ব্যবস্থা করা সম্ভব হবে না বলে জানানো হয়। কিন্তু বুধবার কেন্দ্রের সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, ২০২২-এর মে নয়, চলতি বছরের ১৪ নভেম্বরের মধ্যেই মহিলাদের জন্য প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘২০২২-এ যদি মহিলাদের জন্য প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করা হয় তাহলে ২০২৩-এর আগে তাঁরা জাতীয় প্রতিরক্ষা বাহিনীতে ভর্তি হতে পারবেন না। আমরা এতদিন পরে দেশের মহিলাদের একটা আশার আলো দেখিয়েছি। এখন তাঁদের কাছ থেকে সেই আশা কেড়ে নেওয়া সম্ভব নয়। ’

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও জানানো হয়েছে, ‘আজ নয়, আগামীকাল এইভাবে পরীক্ষার তারিখ পিছতে থাকলে দেশের মহিলাদের আশাহত করা হবে, যা কখনোই কাম্য নয়।’ অন্যদিকে, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল চলতি বছরে পরীক্ষার ব্যবস্থা করা অত্যন্ত কঠিন কারণ এত কম সময়ে আলাদা করে প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু বুধবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, ‘সশস্ত্র বাহিনী খুব কঠিন পরিস্থিতি এবং জরুরী অবস্থা মোকাবেলা করতে সক্ষম। তারা জরুরী অবস্থা মোকাবেলায় প্রশিক্ষিত। তাই তারা এই পরিস্থিতিও মোকাবেলা করতে সক্ষম হবে।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6