‘বিজেপি দালাল’ প্রশান্ত কিশোরকে নিশানা নেটা নাগরিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের মাঝপথেই বিজেপির হয়ে আসরে নেমেছিলেন তিনি। ‘বিজেপি বান্ধব’ চ্যানেলে ঘুরে-ঘুরে সাক্ষা‍ৎকার দিয়ে বিজেপি কমপক্ষে ৩০৩ আসনে জিতবে বলে দাবি করেছিলেন। এমনকি বুথফেরত সমীক্ষা প্রকাশিত হওয়ার পরে দেশের বিখ্যাত রাজনৈতিক পর্যবেক্ষক এবং সাংবাদিকদেরও বেনজিরভাবে আক্রমণ করেছিলেন। কিন্তু মঙ্গলবার লোকসভা ভোটের ফল গণনা শুরু হতেই কার্যত বেপাত্তা হয়ে গিয়েছেন স্বঘোষিত ভোটকুশলী প্রশান্ত কিশোর। দুপুরের পরেই নেটা নাগরিকরা খুঁজে বেড়াচ্ছেন ‘বিজেপির দালাল’ হয়ে ভোটের মাঝপথে আবির্ভূত হওয়া স্বঘোষিত ভোটকুশলীকে।

এক নেটা নাগরিক প্রশান্ত কিশোরকে নিশানা করে লিখেছেন, ‘কোথায় গেলেন? কত টাকার বিনিময়ে বিজেপির দালালি করেছিলেন?’ অন্য এক নেটা নাগরিক লিখেছেন, ‘ভোট পর্বে অনেক বড়-বড় কথা বলেছেন। ইন্ডিয়া জোটকে হেয় করেছিলেন। আপনার মতো দালালের উপরে ভরসা করার জন্যই বিজেপির ভরাডুবি ঘটেছে।’ শুধু দেশে ৩০৩ আসন জিতে যে ফের মোদি সরকার ক্ষমতায় ফিরবে সেই ভবিষ্যদ্বাণী করেই ক্ষান্ত থাকেননি প্রশান্ত কিশোর, বাংলায় তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি আসন পাবে বলেও জোর গলায় দাবি করেছিলেন। কিন্তু বাংলায় গত বারের চেয়েও বেশি আসন পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সমাজমাধ্যমে ওই ভবিষ্যদ্বাণী তুলে ধরেও প্রশান্ত কিশোরকে নিশানা করেছেন নেটা নাগরিকরা।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘ দেশের মানুষের মনোভাব বুঝতেই পারেননি স্বঘোষিত ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিজেপি নেতৃত্বকে তুষ্ট করে নিজের আখের গোছানোর চেষ্টা করেছিলেন। তাই মোদি বিরোধী হাওয়া জেনেও সত্যি কথা বলতে পারেননি।’

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা-দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি