অনির্দিষ্টকালের জন্য স্থগিত সংসদের অধিবেশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ হল সংসদের বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার রাতেই লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। লোকসভায় চন্দ্রযান-৩ অভিযান নিয়ে আলোচনা শেষ হওয়ার পরেই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেন অধ্যক্ষ ওম বিড়লা। রাজ্যসভাতে সর্বসম্মতিক্রমে মহিলা সংরক্ষণ বিল পাশ করার পরেই অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়। আগামী নভেম্বরের শেষের দিকে ফের সংসদের শীতকালীন অধিবেশন বসতে পারে।

গত মাসের শেষের দিকে আচমকাই সংসদের বিশেষ অধিবেশন ডাকার কথা ঘোষণা করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। তিনি জানিয়েছিলেন, ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মোট পাঁচদিন অধিবেশন চলবে। গত ১৮ সেপ্টেম্বর অধিবেশন শুরু হয়। প্রথম দিন অধিবেশন বসেছিল সংসদের পুরনো ভবনে। দ্বিতীয়দিন মঙ্গলবার থেকে সংসদের নয়া ভবনে অধিবেশন শুরু হয়। বুধবার লোকসভায় পেশ হয় মহিলা সংরক্ষণ বিল। ওই বিল পাশ হয় ৪৫৪-২ ভোটে। বৃহস্পতিবার চন্দ্রযান-৩ অভিযান নিয়ে টানা ১২ ঘন্টা ধরে আলোচনা হয়। ওই আলোচনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা করেন লোকসভার অধ্যক্ষ।

বিশেষ অধিবেশনে মোট চার দিন লোকসভার কাজ হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, ‘বিশেষ অধিবেশনে চার বার সভা বসেছে। মোট ৩১ ঘন্টা আলোচনা হয়েছে। তার মধ্যে ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোট ৯ ঘন্টা ৫৭ মিনিট আলোচনা হয়েছে। সরকার ও বিরোধীদের তরফে মোট ৬০ জন সাংসদ বিতর্কে অংশ নিয়েছেন। তার মধ্যে ৩২ জনই মহিলা সাংসদ। চন্দ্রযান-৩ অভিযান নিয়ে মোট ১২ ঘন্টা ২৫ মিনিট আলোচনা চলেছে। আর ওই আলোচনায় বিভিন্ন দলের ৮৭ সাংসদ অংশ নিয়েছিলেন।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের