প্রথম দফার ভোটে ৪৫০ প্রার্থীই কোটিপতি, ৬৯ জনই বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের রাজনীতি ক্রমশই অর্থ আর পেশিশক্তির হাতে বন্দি হয়ে পড়ছে। যাদের অগাধ পয়সা রয়েছে, তারাই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বড় সম্পদ হয়ে দাঁড়াচ্ছেন। লোকসভার প্রথম দফার ভোটে দাঁড়ানো প্রার্থী তালিকা সেই ইঙ্গিতই করছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটে ভাগ্য পরীক্ষায় নামা ১৬২৫ প্রার্থীর মধ্যে ৪৫০ জনই কোটিপতি। তার মধ্যে আবার ৬৯ জনই বিজেপির। অর্থা‍ৎ বিজেপির প্রার্থী তালিকায় অর্থ ও পেশি শক্তিরই রমরমা।

সোমবার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) তরফে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, প্রথম দফার ভোটে লড়াইতে নামা ২৮ শতাংশই কোটি পতি। সবচেয়ে বেশি ধনী প্রার্থী কেন্দ্র এবং দেশের অধিকাংশ রাজ্যে থাকা শাসকদল বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল প্রথম দফায় ৭৭ আসনে লড়ছে। ওই ৭৭ আসনের প্রার্থীর মধ্যে ৬৯ জন অর্থা‍ৎ ৯০ শতাংশই কোটিপতি। অর্থা‍ৎ ভোট বৈতরণী পার হতে ধনকুবেরদের উপরেই ভরসা রাখছে পদ্ম শিবির। কংগ্রেসের ৪৯ জন, এআইএডিএমকের ৩৫ জন, বহুজন সমাজ পার্টির ১৮ জন, ডিএমকে’র ২১ জন, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) ৪ জনই কোটিপতি।

প্রথম দফার ভোটের লড়াইয়ে নামা প্রার্থীদের মধ্যে সম্পদের নিরিখে শীর্ষে রয়েছেন মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার কংগ্রেস প্রার্থী নকুল নাথ। তাঁর সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি ৯৪ লক্ষ ৫ হাজার ১৩৯ টাকা। এর পরেই রয়েছে তামিলনাডুর ইরোডের এআইএডিএমকে প্রার্থী অশোক কুমার। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৬২ কোটি টাকার বেশি। তামিলনাডুর শিবগঙ্গার বিজেপি প্রার্থী দেবানাথাম যাদব টি’র সম্পত্তির পরিমাণ ৩০৪ কোটির বেশি।

 

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক