মনভরে দেখুন মহাপ্রভুর স্নান, আর হবে না পুনর্জন্ম

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : আজ বুধবার (১১ জুন) মহাপ্রভু শ্রী জগন্নাথের স্নান যাত্রা। প্রতিবারের মত সকাল থেকেই পুরীর শ্রীমন্দিরে অগণিত ভক্তের ভিড়। জগন্নাথের সেবায়েতরা তাঁদের তিন জনের বিগ্রহকে গর্ভগৃহ থেকে শুভ ক্ষণ দেখে নিয়ে চলে এসেছেন স্নান বেদিতে। পাণ্ডারাও প্রত্যেকে যথেষ্ট ব্যস্ত। জ্যৈষ্ঠের খরতাপে যখন চারিদিক পুড়ছে সেই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে মহাপ্রভু ১০৮ কলস জল দিয়ে স্নান করেন। যে স্নান জগন্নাথ দেবের স্নানযাত্রা নামে পরিচিত। আর জগন্নাথ দেবের সেই পবিত্র স্নানযাত্রার তিথিটিই হচ্ছে জৈষ্ঠ্য পূর্ণিমা বা দেবস্নানা পূর্ণিমা। কথিত আছে, স্কন্দপুরাণ মতে পুরীর মন্দির প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদ্যুম্ন এই স্নানযাত্রার প্রচলন করেছিলেন।

আর কিছুক্ষণ পরেই শুরু হবে পবিত্র দেবস্নান। জানা যায়, এই জল মন্দির চত্বরে একটি পবিত্র কূপ থেকে আহরণ করা হয় এবং তা বৈদিক মন্ত্রে শুদ্ধ করা হয়। স্নানের পর দেবতাদের সাজানো হবে গজাননবেশে, অর্থাৎ হাতি বেশে। এই গজবেশে দেবতাদের দর্শনকে অত্যন্ত পুণ্যফলদায়ী বলে বিবেচনা করা হয়। বিশ্বাস, এদিন স্নানযাত্রার দর্শন পেলে জন্মজন্মান্তরের পাপ মোচন হয় এবং জীব মুক্তির পথ খুঁজে পায়। পঞ্জিকা মতে সকাল ১১টা ৩ মিনিট ২৯ সেকেন্ডে মহাপ্রভুর স্নান শুরু হবে এবং চলবে দুপুর ১২টা ৩৭ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত।

মহামুনি বেদব্যাসের পরম শিষ্য জৈমিনি ঋষি এই স্নানযাত্রার মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন—

“যে ব্যক্তি আন্তরিকভাবে স্নানযাত্রার দর্শন করে, তাঁকে আর মাতৃগর্ভে জন্ম নিতে হয় না। সে ভবসাগর থেকে উদ্ধার পায়।”

তিনি আরও বলেন— “এই স্নানযাত্রার দর্শন একবার করলে তীর্থে স্নানের চেয়েও শতগুণ বেশি ফল লাভ হয়। এতে কোনও সংশয় নেই।”

স্কন্দ পুরাণে বর্ণিত— “জ্যৈষ্ঠী পূর্ণিমায় শ্রী হরির স্নানযাত্রা যদি কেউ একবারও ভক্তিভরে দেখে, তবে তার সংসার বন্ধন কেটে যায় এবং সে চিরকাল শোকমুক্ত থাকে।”

নিঃসন্দেহে বলাযেতে পারে, স্নানযাত্রা কেবল এক ধর্মীয় আচার নয়, বরং এটি একটি আত্মশুদ্ধির যাত্রা। এই দিন শুধুমাত্র পুরীর নয়, সমস্ত বৈষ্ণব সমাজের জন্য একটি পুণ্যময় তিথি। দেবস্নানা পূর্ণিমার এই শুভক্ষণে যাঁরা জগন্নাথদেবের দর্শন লাভ করেন, তাঁদের জীবনে আসে আধ্যাত্মিক আলোক। এই দিন প্রতিটি ভক্তের হৃদয়ে জেগে ওঠে ভক্তি, নিরহঙ্কারতা এবং পরম মুক্তির আকাঙ্ক্ষা। স্নানযাত্রা তাই চেতনার উৎসব—পরমেশ্বরের স্পর্শে পাপমুক্ত জীবনের আহ্বান।

গভীর সমুদ্রে মাছ ধরতে মর্মান্তিক পরিণতি, ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির