গ্যাসে বাড়তি খরচ এড়াতে চান? এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে রান্নার গ্যাসের জোগান নিয়ে সমস্যার মধ্যেই নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। জানানো হয়েছে, আগামী ১৫ অগস্টের মধ্যে এলপিজি সংযোগের ই-কেওয়াইসি সম্পূর্ণ করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ না হলে ভরতুকি পাওয়া বন্ধ হতে পারে। পাশাপাশি স্বাভাবিক নিয়মে গ্যাস বুকিং ও সিলিন্ডার সরবরাহেও সমস্যা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা অতিরিক্ত ৩০০ টাকা পর্যন্ত ভরতুকি পান। ই-কেওয়াইসি সম্পূর্ণ না হলে সেই সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে প্রয়োজনে বাণিজ্যিক সিলিন্ডার কিনতে হতে পারে, যার দাম গৃহস্থালির সিলিন্ডারের তুলনায় অনেক বেশি। ইতিমধ্যেই তেল সংস্থাগুলি দ্রুত ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য ডিলারদের নির্দেশ দিয়েছে। যদিও অধিকাংশ গ্রাহক এই প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছেন বলে জানা গিয়েছে।

কীভাবে করবেন ই-কেওয়াইসি?

ইন্ডিয়ান অয়েল, এইচপি গ্যাস বা ভারত গ্যাসের মোবাইল অ্যাপের মাধ্যমে।

আধার ফেস আরডি অ্যাপ ব্যবহার করে বাড়িতে বসেই।

অথবা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আঙুলের ছাপ বা আইরিস স্ক্যানের মাধ্যমে।

কেন ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হল?

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দাবি, ভরতুকিযুক্ত গৃহস্থালির গ্যাসের একাংশ অসাধু উপায়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে সেই সিলিন্ডার হোটেল, রেস্তোরাঁ বা বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছে যাচ্ছে। এর জেরে সাধারণ গ্রাহকদের সময়মতো গ্যাস পেতে সমস্যা হচ্ছে এবং সরবরাহে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এই অনিয়ম রুখতেই ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

সময়সীমার আগে প্রক্রিয়া শেষ না করলে ভরতুকি ও গ্যাস পরিষেবা পেতে সমস্যা হতে পারে।

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে অভিনেতার?

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ

নিউটাউনে ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী যুবক

লিলুয়ায় চোলাই পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ১২০ লিটার মদ-সহ গ্রেফতার ৩ মহিলা

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ