গ্যাস সংকটে বাড়ছে আইনি বিয়ের সংখ্যা, গত ২০ দিনের রেকর্ড শুনলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দিল্লিতে বিয়ের মরসুমে বড় প্রভাব ফেলেছে। গ্যাসের অভাবে ব্যাঙ্কোয়েট হল, ক্যাটারিং এবং বৃহৎ আকারের ভোজের আয়োজন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে বহু পরিবার বাধ্য হয়ে ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ বিয়ের পরিবর্তে বেছে নিচ্ছেন অনাড়ম্বর কোর্ট ম্যারেজ বা মন্দিরে সীমিত পরিসরের অনুষ্ঠান।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক বর-কনে প্রথমে আদালতে বিয়ে নিবন্ধন করে পরে আর্য সমাজ মন্দিরে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করছেন। কারণ, নির্ধারিত শুভক্ষণে বিয়ে পিছিয়ে দেওয়া সম্ভব নয়, অথচ গ্যাস সংকট ও অতিরিক্ত ব্যয়ের কারণে বড় অনুষ্ঠান আয়োজন করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ছে। পরিবারগুলোর অভিযোগ, এলপিজি না থাকায় বহু ব্যাঙ্কোয়েট হল ডিজেলচালিত বিকল্প ব্যবস্থার জন্য অতিরিক্ত টাকা দাবি করছে, যার ফলে বিয়ের সামগ্রিক খরচ হু হু করে বেড়ে যাচ্ছে। এই অতিরিক্ত ব্যয় এড়াতেই অনেকে ছোট পরিসরের বিয়ের পথ বেছে নিচ্ছেন।

আরও পড়ুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ আইনজীবী, সকলের সামনে ঘটল হাড়হিম করা ঘটনা

দিল্লির বিভিন্ন আদালতের আইনজীবীদের বক্তব্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোর্ট ম্যারেজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাকেত ও তিস হাজারি আদালতে প্রতিদিনের তুলনায় অনেক বেশি দম্পতি বিয়ে নিবন্ধন করছেন। আইনজীবীদের মতে, আগে যেখানে দিনে গড়ে ১৮টি রেজিস্ট্রি হতো, এখন সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। একটি পরিবারের অভিজ্ঞতা তুলে ধরে আশীষ শর্মা জানান, তাঁর ছেলের বিয়ে ২৭ মার্চ ডেট ছিল। এক বছর আগে বাগদান হলেও শেষ মুহূর্তে গ্যাস সংকটের কারণে ব্যাঙ্কোয়েটের আয়োজন বাতিল করতে হয় এবং বাধ্য হয়ে কোর্ট ম্যারেজ করতে হয়। বিশেষজ্ঞদের মতে, যদি এলপিজি সংকট দ্রুত না মেটে, তবে এই অনাড়ম্বর বিয়ের প্রবণতা ভবিষ্যতে আরও বাড়তে পারে এবং ধীরে ধীরে প্রথাগত বড় আকারের বিয়ের সংস্কৃতিতেও পরিবর্তন আনতে পারে।

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

৫ দিনে ভারতীয় বক্সঅফিসে ‘স্পাইডার-ম্যান’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা