দেশের পরবর্তী সেনাপ্রধান মনোজ পাণ্ডে

তিনি বাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একেবারে ভিন্ন পথে হাঁটল ভারতের প্রতিরক্ষামন্ত্রক। এই প্রথম সেনাপ্রধানপদে নিয়োগ করা হল একজন ইঞ্জিনিয়ারকে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ভারতীয় স্থলসেনার শীর্ষপদে বসতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। তিনি বাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত। লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে বর্তমান জেনারেল মনোজ মুকুন্দ নরবনের স্থলাভিষিক্ত হবেন। চলতি মাসের ৩০ তারিখ বর্তমান প্রধানের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রক থেকে এই নিয়োগের ব্যাপারে বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর স্থলসেনাপদে কর্পস অব ইঞ্জিনিয়ার্সের লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে স্থলসেনা প্রধানপদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী কর্পস অব ইঞ্জিনিয়ার্সে ১৯৮২ সালে নিযুক্ত হন। নিয়ন্ত্রণ রেখার কাছে পালানওয়ালা সেক্টরে ‘অপারেশন পরাক্রমের’ দায়িত্ব ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এই অভিয়ানের পরে পরেই পাক মদতপুষ্ট জঙ্গিরা ২০০১ সালে পার্লামেন্টে হামলা চালায়।

‘অপারেশন পরাক্রমের’ পাশাপাশি দেশের বেশ কয়েকটি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল। কিছুদিনের জন্য ইস্টার্ন কম্যাণ্ডের শীর্ষপদে ছিলেন। তার আগে আন্দামান-নিকোবর কম্যান্ডার-ইন-চিফের দায়িত্বে ছিলেন। তবে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদে (সিডিএস বা চিফ অব দ্য ডিফেন্স স্টাফ) কে বসবেন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। বিপিন রাওয়াতের দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে পদটি খালি পড়ে রয়েছে। গত বছর ডিসেম্বরে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক মৃত্যু হয় বিপিন রাওয়াতের। মৃত্যু হয় তাদের সঙ্গে থাকা বাহিনীর কয়েকজন জওয়ানের।

আরও পড়ুন বিজেপিতে যোগ দিলেন জেনারেল বিপিন রাওয়াতের ভাই

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে বড় সুখবর দিলেন নেইমার

আটক তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান