আপ নেতাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিল্লির উপরাজ্যপালের

তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগ তুলে আম আদমি পার্টির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন দিল্লির উপরাজ্যপাল রমেশ সাক্সেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি :  তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সম্মানহানী করা হয়েছে। এই অভিযোগ তুলে আম আদমি পার্টির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। এই তালিকায় দুই আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ ও অতীশ রয়েছেন। যদিও অভিযোগ প্রত্যাহার করতে রাজি হয়নি আপ।

খাদি বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন ২০১৬ সালে নোটবন্দির সময় সাক্সেনা ১৪০০ কোটি টাকার বাতিল নোট পরিবর্তনের জন্য দুই কর্মীকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ। আপ নেতাদের মুখে এই অভিযোগ শুনে রেগে অগ্নিশর্মা হয়ে যান উপরাজ্যপাল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে সাক্সেনার অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, এটাই কেজরিওয়াল অ্যান্ড কোম্পানির বৈশিষ্ট্য। প্রথমে গুলি চালিয়ে দাও, তারপর সত্যের জন্য চাপ দিলে ক্ষমা চেয়ে নাও। উপরাজ্যপালের দাবি, ভিজিল্যান্স তদন্তে বাতিল নোট জমা করার জন্য চারজনকে সাসপেন্ড করা হয়। পরে সিবিআই তদন্তে দেখা যায় ১৭.০৭ লক্ষ বাতিল নোট জমা করা হয়েছে। তাতে দুই কর্মীকে দোষী সাব্যস্ত করা হয়। সাক্সেনার বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, টাকার অংকটা ১৭.০৭ লক্ষ। কিন্তু সেটা আপ নেতাদের হাতে পড়ে ১৪০০ কোটি টাকা হয়ে গিয়েছে। এই কল্পনার রূপকথার জন্ম দেওয়ার জন্য স্বভাব মিথ্যুকরা পরিণতির জন্য অপেক্ষা করুক।

যদিও উপরাজ্যপালের এই হুমকিতে দমতে রাহি নয় আপ। আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেন, ‘যে ভাবে তদন্ত করা হয়েছে, তা ঠিক নয়। এর জন্য নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।’ উল্লেখ্য দিল্লির উপরাজ্যপাল ও কেজরিওয়াল সরকারের মধ্যে এখন তুমুল বিবাদ চলছে। আবগারি দুর্নীতি নিয়ে সাক্সেনার অভিযোগের ভিত্তিতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাঁর ব্যাঙ্কের লকারও ভাঙা হয়। এরপরই ভিকে সাক্সেনার বিরুদ্ধে নোটবন্দির সময় বাতিল নোট পরিবর্তনের অভিযোগ আনে আপ। যা চলতি বিতর্কে ঘৃতাহুতি দেয়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের