পণ নয়, চাই আস্ত খাসি! বিয়ের আসর থেকেই পাত্রকে বের করে দিলেন কনের বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ  বিয়ের বাড়িতে তখন হইহই কাণ্ড। বরযাত্রী এসেছে, বরণ হয়েছে, খাওয়াদাওয়াও মোটামুটি মিটে গিয়েছে। এবার শুধু বাকি ছিল বিয়ের আচার অনুষ্ঠান। কিন্তু সেই সময়ই নাকি বরের চোখ আটকে গেল খাবারের পাতে। বর, তাঁর ভাই ও কাকার জন্য সাজানো তিনটি বড় ডালা। অথচ সেখানে নেই আস্ত খাসি! ব্যস, সেখান থেকেই শুরু বচসা। আর সেই বচসার জেরে শেষ পর্যন্ত বিয়েই হল না।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে। কসবার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে, জাপানপ্রবাসী জুনায়েদ মিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তোলাতলা গ্রামের সফিকুল ইসলাম ভূঁইয়ার মেয়ে রাশেদা আক্তারের। সোমবার দুপুরে প্রায় ১৫০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছন জুনায়েদ। ফুল দিয়ে তাঁকে বরণ করা হয়। তবে কনেপক্ষের দাবি, ফুলের তোড়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন বর। এরপর দুই পরিবারের আত্মীয়স্বজনের খাওয়াদাওয়া শেষ হলে বর, তাঁর ভাই ও কাকার জন্য বিশেষ খাবার পরিবেশন করা হয়। সেই খাবারেই ছিল বিপত্তি। আস্ত খাসি না থাকায় আপত্তি জানান বর। বিষয়টি নিয়ে শুরু হয় কথা-কাটাকাটি। বরের ভাই তাঁকে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি সামলানো যায়নি।

কনের বাবা সফিকুল ইসলাম জানান, আগে আস্ত খাসি দেওয়ার কোনও কথা হয়নি। বিয়ের পরের অনুষ্ঠানে খাসি খাওয়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, মেয়ের সঙ্গে জুনায়েদের বিয়ে দেবেন না বলে সিদ্ধান্ত নেন তিনি। এর পর উপহারসামগ্রী ও স্বর্ণালংকার-সহ বরপক্ষকে ফিরিয়ে দেওয়া হয়। যদিও বিয়ে ভেস্তে যাওয়ার কারণ নিয়ে রয়েছে দুই রকম বক্তব্য। জুনায়েদের দাবি, আসল বিবাদ কাবিনের টাকা নিয়ে। তাঁর অভিযোগ, পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করা হয়েছিল। অর্থাৎ, বিয়ের আসরে বর এলেন, বরযাত্রী খেলেন, আপ্যায়নও হল। কিন্তু শেষ পর্যন্ত ‘আস্ত খাসি’ আর কাবিনের অঙ্কের টানাপোড়েনে বিয়ের আসর ফিরতে হল বরকে।

বাড়িতে বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় পনির ঘোটালা, রইল রেসিপি

চাপড়ায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের

‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

নারকেল-গুড়ের পুরে জমে যাবে স্বাদ! লক্ষ্মীপুজোয় বানিয়ে ফেলুন ভাপা রোল পিঠে

‘বয়ফ্রেন্ডকেই বিয়ে করব’, ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে দাবি তরুণীর

অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক

অন্ধ্রপ্রদেশে রাস্তার কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের পর নতুন হেড কোচ নিয়োগ করল মুম্বই, কে সামলাবেন দায়িত্ব?

সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানে মৃত ১, আহত ৫০০! বাতিল শতাধিক বিমান

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন