সম্পত্তি হস্তান্তকরণ নিয়ে অধিকার স্পষ্ট করল মাদ্রাজ হাইকোর্ট

শর্তহীন ভাবে সম্পত্তি হস্তান্তর হয়ে থাকলে বাবা-মা তাঁদের সন্তান বা সম্পত্তি প্রাপকদের কাছ থেকে আর তা ফেরত চাইতে পারবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের আনাচেকানাচে থেকে প্রায়ই শোনা যায় ছেলেমেয়ে সম্পত্তি(Property) বাগিয়ে নিয়ে বাবা-মাকে(Parents) বাড়ি থেকে বার করে দিয়েছে। তাঁদের ভরণপোষণ করছে না। অত্যন্ত দুঃখেকষ্টে দিন কাটছে তাঁদের। এবার এই ধরনের ঘটনার ওপর সম্পত্তি হস্তান্তকরণ নিয়ে এক উল্লেখযোগ্য রায় দিল মাদ্রাজ হাইকোর্ট(Madras High Court)। এক বয়স্ক দম্পত্তি মাদ্রার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই অভিযোগ জানিয়ে যে, তাঁরা ছেলের নামে সম্পত্তি লিখে দিলেও ছেলে তাঁদের দেখছে না। তাই তাঁরা হস্তান্তরিত করার সম্পত্তি ছেলের কাছ থেকে ফিরিয়ে নিতে চান। সেই মামলাতেই মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, বাবা-মা তাঁদের সম্পত্তি যদি শর্তহীন ভাবে ছেলেমেয়েকে হস্তান্তর করেন তো সেক্ষেত্রে সম্পত্তি ফেরত চাওয়া যায় না। যদিও ভারতীয় দণ্ডবিধির(Indian Penal Code) ২৩নম্বর ধারা অনুযায়ী এই ধরনের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দুটি আবশ্যিক শর্ত(Must Conditions) পালন করতে হয়। সেই শর্ত লঙ্ঘণ করলে তবেই সেই সম্পত্তি ফেরত পাওয়া যায়।

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এ আর সুব্রহ্মানিয়ম এই মামলার রায় প্রদানের ক্ষেত্রে জানিয়েছেন, বাবা-মা তাঁদের সম্পত্তি সন্তানদের হাতে হস্তান্তরিত করার সময় দুটি শর্তের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম, যাকে তাঁরা সম্পত্তি হস্তান্তর করছেন সে যেন তাঁদের ভরণপোষণের জন্য দায়বদ্ধ থাকে। দ্বিতীয়ত, সম্পত্তি হস্তান্তর হওয়ার পরে পরেই যাতে এই শর্তটি পালন করা হয় তা সুনিশ্চিত করা। কিন্তু কেউ যদি এই দুটি শর্ত ছাড়াই সন্তানকে সম্পত্তি হস্তান্তকরণ করেন তো সেক্ষেত্রে সম্পত্তি ফেরত চাওয়া যায় না। এই রায় দিয়েই আদলত মামলাটি খারিজ করে দেয়। অর্থাৎ সম্পত্তি হস্তান্তর বা তা উপহার হিসাবে প্রদান করার ক্ষেত্রে দেশের সব বাবা-মাকেই খেয়াল রাখতে হবে সম্পত্তি হস্তান্তরের সময়ে দুটি শর্ত যেন তাতে অবশ্যই জুড়ে থাকে। এক, সম্পত্তি হস্তান্তরের বিনিময়ে সন্তান বা সম্পত্তির প্রাপক তাঁদের ভরণপোষণের জন্য দায়বদ্ধ থাকবে এবং দুই, সম্পত্তি হস্তান্তরের পরে পরেই থেকে সে সেই দায়ত্ব পালন করবে। কিন্তু শর্তহীন ভাবে সম্পত্তি হস্তান্তর করলে তা আরা ফেরত নেওয়া যাবে না।

তবে এর পাশাপাশি বিচারপতি এটাও জানিয়েছেন, ওই দম্পত্তিকে দেওয়ানি আদালতে আপিল করতে হবে তাঁদের সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত দস্তাবেজ বা উইল বাতিল করার জন্য। সেক্ষেত্রে তাঁদের জানাতে হবে যে তাঁরা যাকে সম্পত্তি হস্তান্তর করেছিলেন সে তাঁদেরকে দেখছে না বা তাঁদের ভরণপোষণের দায়িত্ব বহণ করছে না। কেনআন দেশের সংবিধানের ২৩ নম্বর ধারায় স্পষ্ট উল্লেখ আছে যে, দেশের কোনও প্রবীণ নাগরিক তাঁর সম্পত্তি যদি উপহার হিসাবে কাউকে দিয়ে থাকেন তো সেক্ষেত্রে তিনি তখনই তা ফেরত চাইতে অনুরোধ করতে পারেন আদালতের কাছে যদি তিনি হস্তান্তরের সময়ে ভরণপোষণের শর্ত দিয়ে থাকেন ও সম্পত্তি হস্তান্তরের পরে সম্পত্তি প্রাপক যদি সেই শর্ত পালন না করে তো।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান