চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

নিজস্ব প্রতিনিধি: কাঠফাটা রোদ আর গরমে নাজেহাল দেশের একাধিক রাজ্যের মানুষ। সেই সঙ্গেই রয়েছে অস্বস্তিকর পরিবেশ। বেশ কিছু এলাকার তাপমাত্রা  পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। মহারাষ্ট্রের বিদর্ভের তীব্র গরম সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে। গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক  অটোচালকের। সেখানের তাপমাত্রা ৪৪ ডিগ্রিতে পৌঁছেছে। মহারাষ্ট্রে তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।   

মৃত্যুর ঘটনাটি ঘটেছে ওল্ড সিটি থানা এলাকায় । অটোচালককে তার অটোর ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়।  স্টেশন হাউস অফিসার নিতিন লেভেলকর জানিয়েছেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আকোলা, বিদর্ভ এবং রত্নগিরি সহ মহারাষ্ট্রের একাধিক শহরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। আবহাওয়া বিভাগ সম্প্রতি তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। 

আরও পড়ুন: শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে 

বর্তমানে আকোলা সহ বিদর্ভের  তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৪৪° সেলসিয়াস।  রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মহারাষ্ট্র জুড়ে ১৫টি হিটস্ট্রোকের ঘটনা ঘটেছে। রত্নগিরি জেলায় সর্বাধিক ছয়টি এবং পালঘরে দুটি ঘটনা ঘটেছে। পুনে, রায়গড়, নাসিক, নন্দুরবার, জলগাঁও, জালনা এবং গড়চিরোলিতেও   হিটস্ট্রোকের ঘটনা ঘটেছে। পুনে পৌর সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে ৬০০ জনেরও বেশি মানুষ  গরমে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।  শুধুমাত্র মার্চ মাসেই ১৯টি পৌর হাসপাতাল এবং ১৩৫টি ডিসপেনসারিতে মোট ৬৫৪ জন রোগী গিয়েছেন। এদের মধ্যে ২৮০ জন  জলশূন্যতায় ভুগেছেন। এছাড়াও হিট এক্সহশন (গরমের কারণে ক্লান্তি ও দুর্বলতা), হিট র‍্যাশ, হিট ক্র্যাম্প (হাতে ও পায়ে ব্যথা), হিট এডিমা (শরীর ফুলে যাওয়া) এবং হিট সিনকোপ (মাথা ঘোরা বা জ্ঞান হারানো)-এর মতো ঘটনাও ঘটেছে বলে জানা  গিয়েছে। 

 

Published by:

Share Link:

More Releted News:

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ