শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ ছিলেন মা, তাঁকে সেবা করার জন্য চাকরি ছেড়ে দিতে হয়েছিল এক ব্যক্তিকে। সেই রাগ থেকেই বৃদ্ধা ও পক্ষাঘাতগ্রস্ত মাকে বাড়ির চতুর্থ তলা থেকে নিচে ফেলে দিলেন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। সন্তানের এহেন আচরণে বাকরুদ্ধ পাড়া প্রতিবেশী। 

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। বুধবার বিকেলে আরআর নগরে ঘটনাকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ৭৫ বছর বয়সী মা সাবিত্রাম্মা সি-কে হত্যার অভিযোগে ভেঙ্কটেশ সি ওরফে দশরথকে গ্রেফতার করেছে। খুনের কথা স্বীকার করে অভিযুক্ত ছেলে জানিয়েছে, তাঁর মায়ের চিকিৎসার খরচ জোগাড় করা কঠিন হয়ে পড়ছিল এবং তার সঙ্গে থাকার জন্য চাকরি ছাড়তে হয়েছিল। অভিযুক্ত ছেলের কথায় “আমার বাবা প্রায় ১০ বছর আগে মারা যান এবং তখন থেকে আমি মায়ের দেখাশোনা করছিলাম। প্রায় পাঁচ বছর আগে তিনি স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তিনি শয্যাশায়ী হয়ে পড়ায়, তাঁর সেবা করার জন্য আমাকে চাকরি ছাড়তে হয়েছিল। তাছাড়া, তাঁর সুস্থ হয়ে ওঠার কোনো লক্ষণও ছিল না। দিন দিন আমার জীবন দুর্বিষহ হয়ে উঠছিল।”

আরও পড়ুন: বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জানা গিয়েছে, ভেঙ্কটেশের বাড়ির মালিক কিছু একটা পড়ার আওয়াজ শুনে ছুটে গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, নিচতলায় বসবাসকারী বাড়ির মালিক বিক্রম উপরের দুটি তলা ভাড়া দিয়েছিলেন। অভিযুক্ত ভেঙ্কটেশ প্রথম তলায় থাকতেন। ঘটনার দিন বিকেলে, প্রায় ৩টের দিকে, তিনি তাঁর মাকে তুলে চতুর্থ তলায় নিয়ে যান এবং নিচে ফেলে দেন। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। বিক্রমের জবানবন্দির ভিত্তিতে পুলিশ ভেঙ্কটেশের বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি