চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মহুয়া-সহ বিরোধী সাংসদরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘টাকা নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকসভার এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অভিযুক্ত মহুয়া মৈত্র-সহ বিরোধী সাংসদরা। বৈঠকে বিজেপি সাংসদরা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের ব্যাক্তিগত বিষয় নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়তে থাকেন। তার প্রতিবাদ জানিয়ে  বৈঠক ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন মহুয়া-সহ বিরোধী সাংসদরা। ফলে বৈঠক কার্যত ভেস্তে গিয়েছে। বিরোধী সাংসদদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে মহুয়াকে ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করা হয়েছে। সেই বৈঠক চলাকালীনই এক সাংসদ সে বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমকে দিয়েছে। তাই ওই বৈঠক অর্থহীন।’ 

‘গুন্ডামিতে’ অভিযুক্ত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সম্প্রতি অভিযোগ এনেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র তাঁর সংসদের লগ ইন আইডি ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে দিয়ে দিয়েছিলেন। আর ওই আইডি ব্যবহার করে হীরানন্দানি আদানিদের বিরুদ্ধে প্রশ্ন নথিভুক্ত করতেন। মহুয়া সেই প্রশ্নগুলি সংসদে উত্থাপিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্যবসায়ী গৌতম আদানির নাম জড়িয়ে দিতেন। বিজেপি সাংসদের অভিযোগ পেয়েই তড়িঘড়ি বিষয়টি এথিক্স কমিটিকে পাঠান লোকসভার অধ্যক্ষ  ওম বিড়লা। তৃণমূল কংগ্রেস সাংসদের নাম জড়িয়ে যাওয়ায় বেনজির ত‍ৎপরতায় বৈঠকও ডাকেন এথিক্স কমিটির প্রধান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকর।

এদিন তলব মেনে এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে সকাল ১১টা নাগাদ সংসদ ভবনে পৌঁছন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। ঘন্টা দুয়েক বাদে তাঁকে ডাকা হয়। এথিক্স কমিটির সামনে হাজির হয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ অভিযোগ করেন, ‘ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা’ থেকেই তাঁর বিরুদ্ধে মনগড়া অভিযোগ তোলা হয়েছে।’  এথিক্স কমিটিতে থাকা বিজেপি সাংসদরা পাল্টা আক্রমণ করে মহুয়ার কাছে জানতে চান, তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে সংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন কি না? বিদেশ থেকে মোট ৪৭ বার ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়েছে কি না।

Published by:

Share Link:

More Releted News:

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ