হিমাচলে ক্রস ভোটিং, হেরে গেলেন অভিষেক মনু সিঙ্ঘভি

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: রাজ্যসভা ভোটে জোর ধাক্কা খেল কংগ্রেস। সোমবার দলের ছয় বিধায়ক ও নির্দল তিন বিধায়ক বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ায় হেরে গেলেন কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভি। আর এই হারের সঙ্গে সঙ্গেই পাহাড়ি রাজ্যে কংগ্রেস সরকারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গেল। আগামিকাল মঙ্গলবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ হওয়ার কথা। কিন্তু রাজ্যসভা ভোটে কংগ্রেস প্রার্থীর হারার সঙ্গে সঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর ইস্তফা চেয়েছেন বিজেপি নেতৃত্ব। এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনারও সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

হিমাচল প্রদেশে বিধায়ক সংখ্যা ৬৮। তার মধ্যে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৪০। এছাড়া তিন নির্দল বিধায়কও কংগ্রেস সরকারকে সমর্থন করছেন। পক্ষান্তরে বিজেপি বিধায়কের সংখ্যা ২৫। সাদা চোখে দেখলে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভির জয় নিশ্চিত ছিল। কিন্তু প্রাক্তন কংগ্রেসি বিধায়ক হর্ষ মহাজনকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে সব হিসাব-নিকেশ উল্টে দেয় বিজেপি শীর্ষ নেতৃত্ব।

এমনিতে রাজ্যে সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুকুর বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিলেন প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিংহ ও তাঁর ছেলে বিক্রমাদিত্য সিংহ। সরকার পতনের জন্য বিজেপির সঙ্গেও গোপন যোগাযোগ রেখে চলেছিলেন। এমনকি গত ২২ জানুয়ারি দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যাতে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেন। মোক্ষম সময়ে দলকে ধাক্কা দিতে রাজ্যসভার নির্বাচনকেই বেছে নিয়েছিলেন মা-ছেলে। হাইকম্যান্ডকে সবক শেখাতে এদিন বড় গেম খেলেছেন দুজনেই। নিজেদের ঘনিষ্ঠ ছয় বিধায়ক ও তিন নির্দল বিধায়ককে দিয়ে ক্রস ভোটিং করিয়েছেন। ৯ জন বিজেপি প্রার্থী হর্ষ মহাজনকে ভোট দেওয়ায় পাশার দান উল্টে যায়। ভোট গণনা শেষে দেখা যায় কংগ্রেস এবং বিজেপি প্রার্থী দুজনেই ৩৪টি করে ভোট পেয়েছেন। শেষ পর্যন্ত জয়ী নির্ধারণ করতে টস করা হয়। টসে জয়ী হন বিজেপি প্রার্থী হর্ষ মহাজন। 

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ