জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতির নৈশভোজে আমন্ত্রিত নন খাড়গে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলনে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে আগামিকাল শনিবার নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মুকেশ আম্বানি-গৌতম আদানি-সহ বিজেপি ঘনিষ্ঠ  শিল্পপতিরা ওই নৈশভোজে আমন্ত্রণ পেলেও রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ‘ব্রাত্য’ থেকে গিয়েছেন। অর্থা‍ৎ তাঁকে নিমন্ত্রণ জানানোর সৌজন্যটুকু দেখাননি বিজেপির প্রাক্তন নেত্রী তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর তা নিয়েই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

রাষ্ট্রপতি ভবন থেকে কংগ্রেস সভাপতিকে নৈশভোজে আমন্ত্রণ না জানানোর জন্য অবশ্য ছেঁদো যুক্তি উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সচিব এবং শিলপপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। কোনও রাজনৈতিক দলের প্রধানকেই আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু ওই যুক্তি নিয়েই উঠেছে প্রশ্ন। কেননা, মল্লিকার্জুন খাড়গে শুধুমাত্র দেশের প্রধান বিরোধী দলের সভাপতিই নন, রাজ্যসভার বিরোধী দলনেতাও বটে। আর রাজ্যসভার বিরোধী দলনেতা পদটি পূর্ণমন্ত্রী পদমর্যাদার।

তবে খাড়গে আমন্ত্রণ না পেলেও, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিংকে আমন্ত্রণ জাসনানোর সৌজন্য দেখিয়েছে রাষ্ট্রপতি ভবন। আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি ঘনিষ্ঠ জেডিএস সুপ্রিমো এইচডি দেবেগৌড়া। ইতিমধ্যেই রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে উপস্থিত থাকার কথা জানিয়েছেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীস কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তবে চার কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, সিদ্দিরামাইয়া, ভূপেশ বাঘেল এবং সুখবিন্দর সিং সুখু নৈশভোজে থাকার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি।

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ