মেঘালয় ও ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস, শুভেচ্ছা জানালেন মমতা- অভিষেক

মমতা এবং অভিষেকের নেতৃত্বে জোড়াফুল শিবিরের পাখির চোখ উত্তর-পূর্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘালয় (MEGHALAYA) এবং ত্রিপুরা (TRIPURA) রাজ্যের প্রতিষ্ঠা দিবস আজ। সেই উপলক্ষ্যে দু’ই রাজ্যের আপামর রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। দু’জনেই নিজেদের ট্যুইটার হ্যান্ডেল থেকে বিশেষ এই দিনের শুভেচ্ছা জানিয়েছেন। ১৯৭২ সালে ২১ জানুয়ারি পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল মেঘালয়, ত্রিপুরা এবং মণিপুর।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মেঘালয়বাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, মেঘালয় রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ৫১ তম প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। লিখেছেন, এই দিনের জন্য পার্বত্য আন্দোলনের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন, সেই সমস্ত পিতা ও তাঁদের আন্দোলনকে স্মরণ করার দিন আজ। এই সব কিছুই এগিয়ে চলার অনুপ্রেরণা। এরপরেই মমতা-বার্তা, রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য জোটবদ্ধ হয়ে সংগ্রাম করার অঙ্গীকার নেওয়ার।

তৃণমূল সুপ্রিমো ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ত্রিপুরা রাজ্যের ৫১ তম প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, উত্তর-পূর্বের বৈচিত্রময় সংস্কৃতি এবং স্বতন্ত্র ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে এই রাজ্য। রাজ্যবাসীর সমৃদ্ধিময় ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

মেঘালয়বাসীকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক লিখেছেন, গৌরবময় পার্বত্য রাজ্যের ভাই ও বোনদের  শুভেচ্ছা। এই রাজ্যের জন্য যারা নিরলসভাবে লড়াই করেছেন, তাঁদের লড়াইয়ের ঘটনাকে পাথেয় করে মেঘালয়ের প্রগতি, গর্ব এবং সমৃদ্ধি নিশ্চিত করার ডাক দিয়েছেন তিনি।

ত্রিপুরা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক লিখেছেন, ত্রিপুরার জন্য লড়াই আজও চেতনা জোগায়। সেই ইতিহাস এবং মূল্যবোধকে পাথেয় করে এগিয়ে চলার ডাক দেন তিনি।

সামনেই মেঘালয় এবং ত্রিপুরা নির্বাচন। সম্প্রতি মেঘালয়ে সভা করে এসেছেন তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল ‘যুবরাজ’। আবারও এই রাজ্যে সফর করবেন তাঁরা। অন্যদিকে, ত্রিপুরা সফরেও যাচ্ছেন মমতা- অভিষেক। জোড়াফুল শিবিরের পাখির চোখ এখন উত্তরপূর্ব ভারত। বিধানসভা নির্বাচনের পাশাপাশি এখন থেকেই জোর দেওয়া হচ্ছে লোকসভা নির্বাচনের দিকেও। 

মণিপুর রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তৃণমূলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে মণিপুরবাসীকে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে