মেঘালয়ে হালকা মেজাজে মুখ্যমন্ত্রী, রাস্তায় বেরিয়ে করলেন জনসংযোগ

মেঘালয়ে হালকা মেজাজে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। করলেন কেনাকাটাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘালয়ে হালকা মেজাজে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। করলেন কেনাকাটাও। বুধবার মেঘালয়ের শিলংয়ে জনসংযোগে বের হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাস্তায় নেমে জনসংযোগ করেন তিনি। মেঘালয়ের সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি দোকানে গিয়ে পোশাক কেনেন তৃণমূল নেত্রী।

তিন দিনের রাজনৈতিক সফরে মেঘালয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেঘালয়ে পৌঁছে মঙ্গলবার সে রাজ্যে কর্মী সভা করেছেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈটিক কর্মসূচির ফাঁকে মুখ্যমন্ত্রকে দেখা গেল বেশ হালকা মেজাজে। রাস্তায়া বেরিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও গেলে সেখানকার মানুষের সঙ্গে মিশে যান তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী। মেঘালয়ে গিয়েও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের হৃদয় ছুঁলেন বাংলার মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত শিলংয়ে মঙ্গলবার দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন, মেঘালয় শাসন করবেন মেঘালয়ের মানুষ। কলকাতা বা অন্য কোনও রাজ্য থেকে কেউ মেঘালয় শাসন করবে না বলে জানিয়ে দেন তিনি। আগামী ২০২৩ সালে মেঘালয়ের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি সাধারণ মানুষকে। তৃণমূলকে বাংলার দল বলে দাগিয়ে দেওয়ার তীব্র বিরোধিতা করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানান, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নেতাজি, মাদার টেরেসাকে বাংলার মানুষ বলে দাগিয়ে রাখা না হলে তৃণমূলকে কেন বাংলার বলে দাগিয়ে হয়? তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা বিজেপির মুখোমুখি দাঁড়িয়ে টক্কর দিচ্ছে। তাই কখনও অপপ্রচার করে, কখনও সিবিআই-ইডি লেলিয়ে দিয়ে তৃণমূলকে দমন করার চেষ্টা করা হচ্ছে।

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান