সিপিএম ইস্যুতে ফের কংগ্রেসকে আক্রমণ মমতার

কংগ্রেসকে ফের আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়া সফরে কংগ্রেসের সঙ্গে সিপিএমের গোপন আঁতাতের অভিযোগ করলেন তৃণমূল নেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেসকে ফের আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়া সফরে কংগ্রেসের সঙ্গে সিপিএমের গোপন আঁতাতের অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। বিগত কিছুদিন ধরেই কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গোয়াতে সেই আক্রমণের সুর সপ্তমে নিয়ে যান মমতা। কংগ্রেসকে বিঁধতে গিয়ে এবার সিপিএমের প্রসঙ্গ তুলে আনলেন তৃণমূল নেত্রী।

গোয়ার পঞ্জিমে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরাও কংগ্রেস করতাম। কিন্তু দেখেছি কংগ্রেস বরাবর গোপন সমঝোতা করে। পশ্চিমবঙ্গে সিপিএম আমাদের মারত। আর কংগ্রেস নেতৃত্ব সিপিএমের সঙ্গে গোপন সহযোগিতা করত। আমার শরীরের এমন অংশ নেই যেখানে আঘাত লাগেনি। অপারেশন হয়নি। হাত, পা, মাথা সব জায়গায় চোট। কিন্তু তবুও সিপিএমকে কংগ্রেসের গোপন মদত দেওয়া দেখে ওই দল ছেড়েছিলাম।’ কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মমতা এও বলেন, ‘আপনারা কিছুই পারেন না আগে বিজেপির সঙ্গে ঠিকমতো লড়াই করুন। আপনাদের চিন্তাভাবনায় ভুল রয়েছে। আপনারা কিছু করছেন না বলে আর অন্যরা হাত গুটিয়ে বসে থাকবে? এই ভাবনা ভুল।’ এরই সঙ্গে গোয়ায় অন্যান্য রাজনৈতিক দলগুলিকে বার্তা দেন, ‘তৃণমূল, এমজিপি এবং অন্যদের নিয়ে জোট তৈরি হয়ে গিয়েছে। এই জোটই এখন গোয়ায় বিজেপি-র মূল প্রতিপক্ষ।’

এদিন জনসভা থেকে গোয়ায় উন্নয়ন সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন আমি গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসেছিলাম। দুর্ঘটনা এড়াতে রেলের ‘অ্যান্টি কলিশন ডিভাইস’ তৈরির কারখানা গোয়ার মারগাঁওয়ে বানানোর বরাত দিই।’

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?