কেজরির গ্রেফতারের প্রতিবাদে ট্যুইট মমতার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট। বার্তা INDIA জোট নিয়েও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী(Chief Minister of Delhi) অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal) আবগারী মামলায় গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। সেই ঘটনার এদিন তীব্র প্রতিবাদ করলেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে তিনি কেজরির পরিবারের পাশে থাকারও বার্তা দিয়েছেন। নিজের ট্যুইটে এদিন মমতা লিখেছেন,জনগণ নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা করছি। আমি সুনিতা কেজরীওয়ালের সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছি এবং পাশে থাকার বার্তা দিয়েছি। বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু বিজেপির সঙ্গে জোটে থাকলে ইডি, সিবিআইয়ের তদন্তে অভিযুক্ত ব্যক্তিরাও ছাড় পাচ্ছেন, দুর্নীতি চালিয়ে যেতে পারছেন। এটা মেনে নেওয়া যায় না। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত। আমাদের ‘ইন্ডিয়া’র সদস্যেরা শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন এবং আদর্শ আচরণবিধি প্রযুক্ত থাকার সময়ে বিরোধী নেতাদের এ ভাবে ‘টার্গেট’ করার বিরোধিতা করবেন। কমিশনের সঙ্গে বৈঠকে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দলে তৃণমূলের তরফে থাকবেন ডেরেক ও’ব্রায়েন এবং নাদিমুল হক।

জাতীয় স্তরের রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা বেশ সুপরিচিত। মমতা এর আগে দিল্লি গেলে অরবিন্দ যেমন তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তেমনি বৈঠকও করেছিলেন। আবার নবান্নে এসেও কেজরি দেখা করে গিয়েছেন মমতার সঙ্গে। দুইজনই তীব্র বিজেপি বিরোধী। তাঁদের মূল লড়াই বিজেপির সঙ্গেই। স্বাভাবিক ভাবেই কেজরির গ্রেফতারিতে মমতা সরব হবেন, সেটাই স্বাভাবিক। ২৪’র ভোট যুদ্ধের প্রাক্কালে দুই দলই বিজেপি বিরোধী জোট INDIA-তে যোগ দিয়েছিল। কেজরি তাঁর দল আপের হয়ে দিল্লির ৭টি লোকসভা কেন্দ্র ছাড়াও হরিয়ানায় কংগ্রেসের সংফে আসন সমঝোতা করেছেন। তবে পঞ্জাবে আপ একাই লড়ছে। আবার বাংলায় মমতার দল তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনও জোটই হচ্ছে না। এই অবস্থায় কেজরির গ্রেফতারি জাতীয় স্তরের রাজনীতিতে বিউজেপি বিরোধীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার রাস্তা খুলে দিল। বিশেষ করে কংগ্রেসের ওপর হাড়েখেপে মমতা যেভাবে INDIA জোট থেকে চূড়ান্ত ভাবে দূরে সরে গিয়েছিলেন, সেই তিনি এদিন নিজেই জানিয়েছন জোটের প্রতিনিধি দল তৃণমূলের প্রতিনিধিও থাকবে যারা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে। কার্যত মমতার এই ঘোষণা এটা বলে দিচ্ছে যে ফের হয়তো এই বিজেপি বিরোধী জোটে সক্রিয় হতে দেখা যাবে তৃণমূল নেত্রীর পাশাপাশি তাঁর দলকেও।

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড