৬ ও ৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট প্রচারে মমতা

ত্রিপুরা বিধানসভায় ৬০টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে বলে আগেই জানিয়ে দিয়েছে দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি (February) ত্রিপুরায় (Tripura) নির্বাচনী প্রচারে (Election Campaign) যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সে রাজ্যে বিধানসভা নির্বাচনে জোড়াফুল শিবিরের জয় নিশ্চিত করার লক্ষ্যে দু দিনের প্রচারে যাওয়ার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীর।

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ‘একলা চলো’ নীতি নিয়েছে। ত্রিপুরা বিধানসভায় ৬০টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে বলে আগেই জানিয়ে দিয়েছে দল। ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রস্তুত করার কাজ চলছে দলের তরফে। ৬০ আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হওয়ার জন্য ১২০ জন আবেদন করেছেন। যার ফলে সহজেই অনুমান করা যায়, বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের বর্তমান জনপ্রিয়তা। আগামী সপ্তাহে সব আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর সে রাজ্যে নির্বাচনী প্রচারে ঝাঁপাবে বাংলার শাসকদল। চলতি জানুয়ারি মাসের শেষে ত্রিপুরায় যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরেই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সে রাজ্যে যাবেন দলের সর্বোচ্চ নেত্রী।

উল্লেখ্য শুক্রবার ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রাজ্য স্তরের নেতারা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন কলকাতায়। শুক্রবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দীর্ঘক্ষণ বৈঠক করেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুস্মিতা দেব ও ত্রিপুরায় দলের সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়ে সেই বৈঠকে বিশদে আলোচনা হয়। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এক দফায়। আগামী ১৬ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। গণনা হবে ২ মার্চ।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে