পঞ্জাব যাচ্ছেন না মমতা, নিশানা বানালেন বাম-বিজেপিকে

মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এদিন জানিয়ে দিলেন আগামী ২১ ফেব্রুয়ারি তিনি পঞ্জাব যাচ্ছেন না। সেই সঙ্গে আক্রমণের নিশানা বানালেন বাম-বিজেপিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজে জানাননি। কিন্তু সামনে এসেছিল ভাষা দিবসের দিন পঞ্জাবে যাবেন তিনি। সেখানে গিয়ে স্বর্ণমন্দির দর্শন করবেন এবং আপ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে থাকতে পারেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। এমনকি জল্পনা ছড়িয়েছে সেই বৈঠকে হাজির থাকতে পারেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, শিবসেনা সুপ্রিমো উদ্ধভ ঠাকরে এবং সিপিআই(এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য। কিন্তু যাকে ঘিরে সেই বৈঠক হতো তিনি নিজেই এদিন বাংলার বিধানসভায় জানিয়ে দিলেন আগামী ২১ তারিখ তিনি পঞ্জাব যাচ্ছেন না। কেননা সেখানে এখন কৃষকদের আন্দোলন চলছে। তিনি কিছুদিন পরে পঞ্জাব(Punjab) যাবেন। নজরে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নিজেই এদিন জানিয়ে দিলেন আগামী ২১ ফেব্রুয়ারি তিনি পঞ্জাব যাচ্ছেন না।

একইসঙ্গে এদিন তৃণমূল সুপ্রিমো কড়া ভাষায় নিশানা বানিয়েছেন বিজেপি ও কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে। জানিয়েছেন, ‘এমন একটা সরকার চলছে যারা পাকিস্তানকেও হার মানিয়ে দিয়েছে। দিল্লিতে এখন ব্ল্যাক গভর্মেন্ট চলছে। বিজেপি হাসছে, আর দেশটাকে জ্বালিয়ে দিচ্ছে। কৃষকরা আন্দোলন করছে, আর দেশের সরকার পেরেক পুঁতে বেড়াচ্ছে। এর থেকে লজ্জার আর কী হতে পারে। কৃষক আন্দোলনকে আমি সমর্থন করি। আমি কেজরিয়ালকে জানিয়েছি। ওঁদের পাশে আছি আমরা। কিন্তু পাঞ্জাব আমি এখন যাব না। কেন্দ্রের বাজেট জনবিরোধী। পুরো জাগলারিতে ভরা। কেন্দ্র নিজের বরাদ্দ অর্থই খরচ করতে পারছে না, ব্যর্থ হচ্ছে, আর রাজ্যের টাকা আটকে দিচ্ছে। মন কি বাতের নাম করে মিথ্যে কথা বলে শুধু। গ্যাসের দাম নির্বাচন মিটলেই ২০০০ টাকায় নিয়ে যাবে। ক্যাগ রিপোর্ট পুরোটাই মিথ্যে। এটা মানুষের সরকার নয়, রাবণের সরকার। ওই রাবণের সরকার আর নেই দরকার।’

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী নিশানা বানান বাংলার বাম-বিজেপি নেতৃত্বকেও। বলে, ‘এখানে একজন বিরাট অর্থনীতিবিদ এসেছেন, বলছে বাজেটে দিশা নেই। বাজেটে দিশা না থাকলে রাজ্যটা চলছে কী করে? সিপিএমের আমলে কোনও ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ছিল না, আমরা সরকারে এসে এফআরবিএম নিয়ে এসেছি। বলে বেড়াচ্ছে কেন্দ্রের টাকায় রাস্তা হচ্ছে। শুনে রাখুন পথশ্রীতে রাজ্যের ১২ হাজার কিমি রাস্তা হচ্ছে, আর তার সবটাই রাজ্যের টাকা। অনেকেই আছেন কিছু কাজ করেন না, শুধুই মিথ্যে কথা বলেন। ইলেকশন আসলেই চা বাগান, ইলেকশন আসলেই এন‌আরসি। ইলেকশনের সময় আসলাম আর কুহু কুহু করে ডাকলাম। আর ইলেকশন চলে গেলে আমিও চলে গেলাম।‌ এমন আমরা করি না। আমি আবার বলছি, ক্যাগ(CAG) রিপোর্ট টোটালটাই মিথ্যাচার, টোটালটাই অনাচার। আমরা লিঙ্গ ভিত্তিক বাজেটের জন্য ৪৪.৪২ শতাংশ বরাদ্দ করেছি। আর ওদের দেখুন। মাত্র ৬.৬ শতাংশ। আর শিশুদের জন্য আমাদের বাজেটে(Budget) যখন ১৭.৫৭ শতাংশ বরাদ্দ তখন কেন্দ্রের বাজেট বরাদ্দ মাত্র ২.৩ শতাংশ।‌ ফারাকটা দেখুন। কি চোখে কিছু দেখতে পাচ্ছেন না? নাকি চোখে ন্যাবা হয়েছে ? চোখে ন্যাবা হলে আমাদের ‘চোখের আলো’ প্রকল্প রয়েছে। চোখটা দেখিয়ে নিন।’

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব