আমায় অপমান করেছে বিজেপি, মা-বোন জবাব দেবেন! হুঙ্কার মমতার

বারাণসীতে দাঁড়িয়েই পাল্টা হুঙ্কার ছাড়লেন বাংলার অগ্নিকন্যা। সাফ জানালেন, ‘ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। আমি কাউকে ভয় পাই না, রুখে দাঁড়াই।’

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার বিকালে মোদিগড় কাশীধামে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিন্তু বিমানবন্দর থেকে দশ্বামেধঘাটে যাওয়ার পথে তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল কিছু বিজেপি(BJP) কর্মী ও সমর্থকেরা। সেই সময় তাঁর গাড়িতে ধাক্কা মারার পাশাপাশি চড় থাপ্পড়ও মারা হয়। দেখানো হয় কালো পতাকা। সেই বিক্ষোভ সামলাতে কার্যত হিমসিম খেতে হয়ে মমতার নিরাপত্তারক্ষীদের। জেড প্লাস সিকিউরিটি থাকা সত্ত্বেও মমতার নিরাপত্তায় কোনও পুলিশ বাহিনীকে রাখার প্রয়োজনবোধই করেনি যোগী প্রশাসন। সেই ঘটনা তুলে ধরেই বৃহস্পতিবার বারাণসীতে(Varanasi) দাঁড়িয়েই পাল্টা হুঙ্কার ছাড়লেন বাংলার অগ্নিকন্যা। সাফ জানালেন, ‘ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। আমি কাউকে ভয় পাই না, রুখে দাঁড়াই। আমার ওপর আগেও অনেক অত্যাচার হয়েছে। তাও কোনওদিন ঝুঁকিনি। বোঝাই যাচ্ছে বিজেপি হারছে। আমায় অপমান করেছে বিজেপি। উত্তরপ্রদেশের মা-বোন তার জবাব দেবেন।’

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘আমাকে ভয় পেয়েছে বিজেপি। তাই কাল আমার গাড়ি আটকেছিল। আমার গাড়ি আটকে লাঠি চালাল। আমাকে ফিরে যেতে বলল। কালো পতাকা দেখাল। আমাকে দেখে গালিগালাজ করছিল। নেমে চ্যালেঞ্জ জানাই। আমার গাড়িতে ওরা ধাক্কা  দিয়েছে। লাঠির বাড়ি মেরেছে। গালাগাল দিয়েছে। আমি ওদের ধন্যবাদ দিয়েছি। কারণ আমি বুঝেছি, আসলে ওরা হেরে যাবে বলে ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই এসব করছে। কিন্তু আমি এসব দেখেই আজ এ জায়গায় পৌঁছেছি। আমাকে এত সহজে দমানো যাবে না। কালো পতাকা দেখিয়ে আমাকে ভয় দেখানো যাবে না। বিজেপি ভয় পাচ্ছো তো? গালিগালাজ করার জন্য ধন্যবাদ। আমি হাজারবার আসবো। খেলা হবে। মানুষকে বলব অখিলেশকে(Akhilesh Yadav) সম্মান দিয়ে ধাক্কা মেরে বিজেপিকে সরিয়ে দিন। আচ্ছে দিন দেখতে চান তো অখিলেশকে ভোট দিন। আমরা বাংলার প্রত্যেক মহিলাকে মাসে ৫০০ টাকা করে দি। বিজেপির সরকার মেয়েদের জন্য কী করেছে? কিচ্ছু করেনি। তাই বিজেপিকে একটিও ভোট দেবেন না।’

দমদমে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা বরুণ নট্ট, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’