পেট্রোল পাম্পের সামান্য বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! কুড়ুলের কোপে দু’হাত হারাল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেট্রোল পাম্পে তেল ভরাতে গিয়ে সামান্য বচসা। আর তার পরেই নৃশংস হামলা। কুড়ুলের একের পর এক কোপে দু’হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল এক যুবকের। মাথা ও পায়েও গুরুতর আঘাত। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

উত্তরপ্রদেশের মহোবার কানপুর-সাগর হাইওয়ের ধারে চন্দেল পেট্রোল পাম্পের সামনে ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম জয়বেন্দ্র সিং ওরফে ভিকি (২৮)। পরিবারের দাবি, রাতে বাইকে তেল ভরতে পেট্রোল পাম্পে গিয়েছিলেন ভিকি। সেই সময় তেল ভরানোকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে বচসা বাধে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অভিযুক্তরা কুড়ুল নিয়ে ভিকির উপর হামলা চালায়। হামলায় কব্জির কাছ থেকে ভিকির দু’হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। একটি পায়েও গুরুতর চোট লাগে। মাথায় ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত তৈরি হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। ছেলের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন মা। রক্তপাত থামানোর জন্য কাপড় দিয়ে ছেলের বিচ্ছিন্ন দু’হাত বেঁধে দেন। মাথাতেও কাপড় জড়িয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। এদিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। দ্রুত তাঁকে মহোবা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। পরিবেশন প্ল্যাটফর্ম

আরও পড়ুনঃ জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

জেলা হাসপাতালের চিকিৎসক ডা. শিশুপাল জানান, যুবকের দু’হাত প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পা ও মাথাতেও গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রেফার করা হয়েছে। আহতের পরিবারের অভিযোগ, এই হামলার নেপথ্যে এক স্থানীয় রাজনৈতিক নেতার ভূমিকা থাকতে পারে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?

১৫ দিনের অপেক্ষার অবসান! খুলল প্রভু জগন্নাথের দ্বার, দিঘায় রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে

অন্তঃসত্ত্বা অবস্থায় সকাল সকাল মুখ ঢেকে স্বামীর সঙ্গে ‘দোসা’ খেতে গেলেন দীপিকা

সেমিফাইনালে মেসিকে থামানোর পরিকল্পনা জানালেন ইংল্যান্ডের কোচ

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক

নৈহাটিতে অনলাইনে প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৬

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের

মুখ পুড়ল পাকিস্তানের, ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা