মুখ পুড়ল পাকিস্তানের, ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল পাকিস্তানের। আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি (ইসলামাবাদ এমওইউ) থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে ইরান। মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তাসনিম নিউজ-কে এই তথ্য নিশ্চিত করেছেন। 

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘারিবাবাদি বলেন, ‘গত এক সপ্তাহের বেশি সময় ধরে আমেরিকার সামরিক হামলার জবাব দেওয়া এবং হরমুজ প্রণালিতে আমেরিকার সম্ভাব্য আগ্রাসন মোকাবিলার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান।’ তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান তার সার্বভৌম অধিকার যে কোনো মূল্যে রক্ষা করবে। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে অন্য কোনো ইস্যুতেও আমেরিকার সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে না ইরান। 

আরও পড়ুন: রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথ ভাবে হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। সেই সংঘাতের অবসানে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে ইরান ও আমেরিকা। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে একটি সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ১৪ দফার ওই সমঝোতা চুক্তির অন্যতম শর্ত ছিল, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করবে ইরান। পরিবর্তে ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নেওয়ার কথা ছিল আমেরিকার। তবে সেই কথার কিছুই রাখা হয়নি। ৫ জুলাই হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী জাহাজে ড্রোন হামলার চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। আমেরিকার অভিযোগ, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওই হামলা চালায়। তার জবাবে ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে।

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

নোংরা-ঝুলভর্তি ঘরে তৈরি হচ্ছে বিস্কুট, ভদ্রেশ্বরে অভিযান চালিয়ে বেকারি সিল করল খাদ্য দফতর

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

মেয়েদের বই কিনতে খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে দৌড়ালেন মা, চোখে জল এনে দেবে ভিডিও

চাপড়ায় মহুয়া মৈত্রকে ঘিরে বিজেপির বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

জেগে উঠল সাত বছরের পুরনো মামলা, সন্দেশখালিতে তিন বিজেপি নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৬

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা