মদের নেশায় প্রতিদিন মারধর, স্ত্রী ও ১২ বছরের ছেলের হাতে নৃশংস ভাবে খুন ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এক ব্যক্তি। তারপরেই মারধর করতেন স্ত্রী ও সন্তানদের। নিত্য দিনের একই  অত্যাচারে বিরক্ত হয়ে উঠেছিলেন পরিবারের সকলে। বারবার নিষেধ করা সত্বেও ঘটছিল একই ঘটনা। বুধবারও ফের মদ্যপান করে তাঁর স্ত্রী ও সন্তানদের মারধর শুরু করেন। ধৈর্যের বাঁধ ভাঙতেই ওই ব্যক্তির স্ত্রী ও ১২ বছরের ছেলে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। তাতে ই তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মৃত্যু হয়। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বারাবাঁকিতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী ও নাবালক ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ললিত কুমার ভার্মা। বুধবার দুপুর ১২টার দিকে পারিবারিক কলহের সময় লাঠির আঘাতে ললিত গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, পরিবারে দীর্ঘদিনের চাপা উত্তেজনা ছিল এবং স্বামীর মদ্যপানের কারণে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা ধীরে ধীরে সহিংস রূপ নেয়।

আরও পড়ুন: মাত্র ১০ মিনিটে লেবাননের ১০০টি জায়গায় ব্যপক হামলা ইজরায়েলের, নিহত ২৫৪

প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বচসার এক পর্যায়ে স্ত্রী ও তার ১২ বছর বয়সী ছেলে অভয় ভার্মা লাঠি দিয়ে স্বামীকে আক্রমণ করে। োপ্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। মৃতের পরিবারে রয়েছেন স্ত্রী, ১২ বছর বয়সী ছেলে অভয় এবং ৪ বছর বয়সী মেয়ে মিস্টি। এই ঘটনার পর গ্রামে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়, যা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। মাসাউলি থানার পুলিশ অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ নাবালোক ছেলে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে।

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই