গভীর রাতে দিল্লিতে বন্দুক হামলা, নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দিল্লিতে বন্দুক হামলা। শনিবার রাতে দিল্লির  উত্তর-পূর্ব দিল্লির সিলামপুর এলাকায় চলে এই হামলা।  পুলিশ সূত্রে জানা  গিয়েছে, এই হামলার জেরে একজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন একজন।  আহতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত পৌনে ৮টার দিকে এ হামলা চালানো হয়। এই হামলায় আরবাজ ও আবিদ গুরুত্বর আহত হয়। ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরবাজকে মৃত ঘোষণা করেন। তার দেহ   ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। বর্তমানে আবিদকে জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার জয় তিরকে বলেন, খুনের মামলা রুজু করেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।

ইতিমধ্যেই অভিযুক্তকে খুঁজতে সিসিটিভি দেখতে শুরু করেছে পুলিশ। বন্দুকধারীদের শনাক্ত করতে অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনাকে গ্যাং ওয়ারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই বন্দুক হামলা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে দিল্লিতে এমন বন্দুক হামলার ঘটনা প্রথম নয়। এরআগে এমন বেশ অনেকবার রাজধানীতে ঘটেছে বন্দুক হামলা। তবে শনিবার রাতে কারা এই বন্দুক হামলা চালাল তা নিয়ে দিল্লি পুলিশ তদন্তে নেমেছে।

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র