‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমার মাকে মারার চেষ্টা হচ্ছে, পরিবারে আঘাত এলে ছেড়ে কথা বলব না, দরকারে পদত্যাগ করব,’ এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর এহেন বক্তব্যে ফের অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরে।

বিধায়ক রেখার অভিযোগ, সন্দেশখালির বউ ঠাকুরানি এলাকায় তাঁদের বাপের বাড়ি। সেখানে তাঁর মা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের অন্ধকারে মুখ বাঁধা কয়েকজন বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মাকে মারধরের চেষ্টা করেছে বলে অভিযোগ। এই ঘটনায় নস্কর পরিবারের সদস্যদের দিকেও অভিযোগ করেছেন তিনি।

আরও পডুন: দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

রেখা পাত্রের দাবি, ‘আমার মা একা থাকেন। তাঁকে মারার পরিকল্পনা করা হচ্ছে। আমাদের গোটা পরিবার অত্যাচারের শিকার। আমার পরিবারের উপরে যদি কোনও আঘাত আসে, তাহলে পুলিশ-প্রশাসনকে ছেড়ে কথা বলব না। আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে বা সরকার আমাকে সাসপেন্ড করতে চাইলে করুক। আমি নিজেই পদত্যাগ করতে প্রস্তুত।’ মাত্র কয়েক মাসের মধ্যেই বিধায়ক পদ থেকে কেন প্রকাশ্যে পদত্যাগের কথা বলছেন রেখা পাত্র, তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সন্দেশখালিতে রেখা পাত্রের জমি বিবাদকে কেন্দ্র করে আগেই অস্বস্তিতে ছিল রাজ্য বিজেপি। এবার নিজের পরিবারের নিরাপত্তা ও পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে বিধায়কের বিস্ফোরক মন্তব্য সেই অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে