নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী এবং তাঁর নেপালি-মার্কিন বন্ধুর। মৃতদের নাম মালাইকা চিত্রে (২৪) এবং নাভাম কউল (২৪)। দু’জনেই নিউ জার্সির বাসিন্দা। স্প্রিং স্ট্রিট সাবওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক পুলিশ সূত্রে খবর, ভোর প্রায় ৩টে ১৫ মিনিট নাগাদ দক্ষিণমুখী ৪ নম্বর ট্রেনটি স্টেশনে ঢোকার সময় রেললাইনের উপর ছিলেন মালাইকা ও নাভাম। তাঁদের দেখতে পেয়ে ট্রেনচালক জরুরি ব্রেক কষলেও সময়মতো ট্রেন থামানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রেনের প্রায় ১০০ জন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। ঘটনার কয়েক মুহূর্ত আগে দু’জনকে রেললাইনে বসে থাকতে দেখা গিয়েছিল বলে একটি ভিডিয়ো থেকে জানা গিয়েছে। কী ভাবে এবং কেন তাঁরা রেললাইনে পৌঁছেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনের মধ্যে এক জন হয়তো রেললাইনে পড়ে গিয়েছিলেন অথবা নিজেই সেখানে নেমেছিলেন। তাঁকে সাহায্য করতে অন্য জনও লাইনে নামেন বলে তদন্তকারীদের অনুমান।

আরও পড়ুনঃ শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

তাঁরা মদ্যপ ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। তবে আত্মহত্যার সম্ভাবনাও এখনও পুরোপুরি উড়িয়ে দেয়নি পুলিশ। মালাইকা একটি ওষুধ সংস্থায় কাজ করতেন। নাভাম ছিলেন ব্লুমবার্গের আর্থিক তথ্য বিশ্লেষক। দু’জনেই রাটগার্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। ঘটনার তদন্ত চলছে।

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র