খেলার ছলে তিন বছরের ভাগ্নিকে সপাটে চড় ‘কংস’ মামার, মৃত্যুর কোলে ঢলে পড়ল একরত্তি শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি: মামা যেন না হয় কংসের মতো, তাহলেই জীবন ছারখার। কিন্তু সম্প্রতি মহারাষ্ট্রে(Maharashtra Incident) ঘটে যাওয়া এক ঘটনা কংস মামার প্রসঙ্গ টেনে আনতে বাধ্য করেছে। উল্লাস নগর হিল লাইন থানা এলাকায় ৩ দিন ধরে নিঁখোজ এক ৩ বছর বয়সী শিশুকন্যার(Girl Child) অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারের(Dead Body Rescued) ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর পুলিশি তদন্তে যে তথ্য উঠে এসেছে তা আরও রোমহর্ষক। ওই ছোট্ট শিশুটির মৃত্যুর(Child Death) নেপথ্যে রয়েছে তাঁর আপন মামা। সে-ই নিষ্পাপ শিশুটিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

আরও পড়ুনঃ বাবা হলেন শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী, নবজাতকের ছবি প্রকাশ্যে আনলেন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ই নভেম্বর রাত ১১টার দিকে হিল লাইন থানা এলাকায় একটি নিঁখোজ ডায়েরি করা হয়। নিহত শিশুকন্যার মা তাঁর দুই বোনকে নিয়ে উল্লাস নগর ৫ নম্বর ক্যাম্পের প্রেম নগর হিল এলাকায় থাকত। সোমবার দিন নাকি খেলার ছলেই ছোট্ট মেয়েটির গায়ে হাত তোলেন মামা। এই আঘাত মামার কাছে মজা বলে মনে হলেও গুরুতর চোট পায় ওই বছর তিনের শিশুকন্যা। তাঁর পেটে জোরে আঘাত লাগার পরেই মাটিয়ে লুটিয়ে পড়ে সে, এবং মাথাতেও খুব জোরে আঘাত লাগে তাঁর। এবং আচমকা এই আঘাতের জেরেই তৎক্ষনাৎ মেয়েটির মৃত্যু হয়। এই ঘটনার পরই আতঙ্কিত হয়ে যায় মামা। সে ভাগ্নির লাশ লুকিয়ে ফেলার চেষ্টা করতে থাকে।

আরও পড়ুনঃ জন্মদিনের অনুষ্ঠানে আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, আমেরিকায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় পড়ুয়ার

এদিকে নিখোঁজ ডায়েরি করার পরেও মাকে তাঁর মেয়ের কোনও সন্ধান দিতে পারছিলেন না হিল লাইন থানার পুলিশ। গত ২০শে নভেম্বর নিজের স্ত্রী এবং এক রিকশাচালক বন্ধুর সাহায্য নিয়ে খুদে কন্যার লাশ একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে মামা। এদিন ছিল মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, তাই খুব সাবধানে সকলের অলক্ষ্যে কাজটি করতে সক্ষম হন তাঁরা। এরপর নিজেরাই ওই শিশুকন্যাকে দগ্ধ অবস্থায় খুঁজে পাওয়ার ভান করতে থাকেন। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় তাঁরা মামাকে জেল হেফাজতে নেয়। এরপর পুলিশি জেরার মুখে পড়তেই গড়গড় করে সব সত্যিটা স্বীকার করে নেন ওই অভিযুক্ত। এদিন শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই