সংসদ ভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়দিনে দিল্লিতে ঘটল ভয়ঙ্কর ঘটনা। বুধবার সংসদ ভবনের কাছে এক ব্যক্তি আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা । সঙ্গে সঙ্গে নজর পড়ে পুলিশের। গুরুত্বর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক । প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে পেট্রোলের সন্ধান মিলেছে। তাই মনে করা হচ্ছে,  নিজের গায়ের মধ্যে পেট্রোল দিয়েই আত্মহত্যার চেষ্টা করেছেন ওই ব্যক্তি।

ঘটনাস্থল থেকে একটি অর্ধপোড়া দুই পৃষ্ঠার চিরকুট পাওয়া  গিয়েছে বলে খবর।  বর্তমানে দিল্লি পুলিশের একটি  ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে । পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছে সেখানে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে।  জোর কদমে শুরু হয়েছে  তদন্ত । দিল্লি পুলিশের তরফে জানান হয়েছে আত্মহত্যার চেষ্টা করা  যুবক হলেন  বাগপতের জিতেন্দ্র । যিনি  সংসদ ভবনের বাইরে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন তা এখন জানা যায়নি ।

কী ভাবে ঘটল এই ঘটনা?
সূত্রের খবর, সংসদ ভবনের  সামনের পার্কে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। তারপর সংসদের  মূল ফটকের দিকে নিয়ে যান। সেইসময় তাঁর দেহ প্রায়  ৯০ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল। এমন অবস্থায় ওই ব্যক্তিকে দেখে সঙ্গে সঙ্গে   তাকে উদ্ধার করে  আরএমএল হাসপাতালে ভর্তি করে পুলিশ । তার অবস্থা ‘খুবই সংকটাপন্ন’ বলেও জানা গেছে।  ইতিমধ্যেই রেল ভবন ও সংসদের বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ