‘নো ওয়ার্ক, নো পে’, নীতি চালু করছে মণিপুর সরকার

রাজ্যের চলমান পরিস্থিতির কারণে যারা অফিসে কাজে যোগ দিতে পারছেন না, তাদের তালিকা তৈরি করার জন্য সাধারণ প্রশাসন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি কর্মচারীদের জন্য ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি চালু করছে মণিপুর সরকার। অফিসে না এলে এবার থেকে বেতন কাটা যাবে উত্তর পূর্ব রাজ্যের সরকারি কর্মীদের।

রাজ্যের চলমান পরিস্থিতির কারণে যারা অফিসে কাজে যোগ দিতে পারছেন না, তাদের তালিকা তৈরি করার জন্য সাধারণ প্রশাসন বিভাগকে (General Administration Department) নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে জিএডি সেক্রেটারি মাইকেল আচম (GAD Secretary Michael Achom) এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘১২ জুন মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক এবং কার্যধারার ৫-(১২) অনুচ্ছেদে গৃহীত সিদ্ধান্ত অনুসারে, সমস্ত কর্মচারী যারা তাঁদের বেতন সাধারণ প্রশাসন বিভাগ, মণিপুর সচিবালয় থেকে পান তাঁরা অনুমোদিত ছুটি ছাড়া অফিসে হাজিরা না দিলে তাদের জন্য ‘নো ওয়ার্ক, নো পে’ নিয়ম কার্যকর হতে পারে।’

উল্লেখ্য মণিপুর সরকারে বর্তমানে এক লাখ কর্মচারী রয়েছে। বর্তমানে মণিপুরে চলমান অশান্তির কারণে যে সমস্ত কর্মী অফিসে পৌঁছতে পারেনি তাদের নাম, ডেজিগনেশন, বর্তমান ঠিকানা জানাতে হবে। উল্লেখ্য উত্তর-পূর্ব রাজ্যে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতি দাঙ্গার ফলে এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মণিপুরের জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ মেইতি। এই সম্প্রদায়ের বেশিরভাগ ইম্ফল উপত্যকায় বাস করে।

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়