মার্গারেট আলভাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র

নির্বাচন না সম্পন্ন হওয়া পর্যন্ত ওই নিরাপত্তা পাবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে (Margaret Alva) ওয়াই ক্যাটেগরির (Y Category) নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি’র (IB) রিপোর্টের পরিপ্রেক্ষিতেই তাঁকে অস্থায়ীভাবে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে দিল্লি পুলিশের (Delhi Police) একটি বিশেষ দল তাঁর নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবেন। নির্বাচন না সম্পন্ন হওয়া পর্যন্ত ওই নিরাপত্তা পাবেন তিনি।

আসন্ন উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গান্ধি পরিবারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত মার্গারেট আলভা (Margaret Alva)। মূলত এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের (Sharad Pawar) উদ্যোগেই প্রার্থী করা হয়েছে প্রবীণ কংগ্রেস নেত্রীকে। আজ মঙ্গলবারই বিরোধী শিবিরের এক ঝাঁক নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi), শরদ পওয়ার (Sharad Pawar), মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yehchuri), শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut), সিপিআইয়ের ডি রাজা (D Raja), লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

তবে তৃণমূল কংগ্রেস (TMC) কিংবা আপের (AAP) কোনও প্রতিনিধিকে দেখা যায়নি। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) সমর্থন জানালেও উপরাষ্ট্রপতি নির্বাচনে মার্গারেট আলভাকে (Margaret Alva) সমর্থন জানানো হবে কিনা, তা নিয়ে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু জানাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী বৃহস্পতিবার একুশের সমাবেশ থেকে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের