দেরাদুনের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ড দেরাদুনের হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। তারপর তড়িঘড়ি রোগীদের স্থানান্তরের কাজ শুরু হয়েছে। ঘটনায় ICU-তে ভর্তি থাকা এক মহিলার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জখম এক শিশু ও তিন পুলিশকর্মী সহ মোট ১১ জন। ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, পরিষ্কার নয়।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার বয়স ৫৫ বছর। সূত্রের খবর, দেরাদুনের দোইওয়ালা এলাকার প্যানাসিয়া হাসপাতালে বুধবার (২০ মে) সকালে আগুন লাগে। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন লেগেছে জানতে পেরে হাসপাতালের রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আগুনের ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে হাসপাতালের সর্বত্র। দমকলের কর্মীরা হাসপাতালে পৌঁছে পুলিশের সাহায্য নিয়ে ভর্তি থাকা রোগীদের অ্যাম্বুল্যান্সে অন্য হাসপাতালে পাঠান এবং দ্রুত আগুন নেভানোর কাজ করেন। এছাড়াও হাসপাতালের ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা তাও খুঁজে দেখছেন দমকল কর্মীরা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও রোগীর পরিবারের মধ্যে।

আরও পড়ুন-সরকারি হাসপাতালের নিরাপত্তায় নির্দেশিকা জারি লালবাজারের, সম্পত্তি নষ্টে জেল–জরিমানা

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই হাসপাতাল থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। রাস্তা থেকেও আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া স্পষ্ট দেখা যাচ্ছিল। শেষ পর্যন্ত দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ আনা গিয়েছে। প্রাথমিক ভাবে তারা মনে করছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। 

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর যা ঘটল…

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…

অগ্ন্যুৎপাতের ছাইয়ে অন্ধকার আকাশ, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর