হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

স্ত্রীকে খুন করে তাঁর কাটামুণ্ডু ফ্রিজে পুড়ল স্বামী। হাড়হিম ঘটনা অসমের গুয়াহাটিতে। নিহতের নাম রিয়া তালুকদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে খুন করে তাঁর কাটামুণ্ডু ফ্রিজে পুড়ল স্বামী। হাড়হিম ঘটনা অসমের গুয়াহাটিতে। নিহতের নাম রিয়া তালুকদার। বয়স ২৫ বছর। গুয়াহাটির নুনমতির বাসিন্দা ছিলেন তিনি। রবিবার (৬ সেপ্টেম্বর) গুয়াহাটির হাতিগাঁও এলাকার একটি ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলার স্বামীই এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন। তাঁকে এখন পুলিশ খুঁজছে।

স্থানীয় সূত্রের খবর, মাত্র কয়েক মাস আগে বিয়ে করে ওই আবাসনে ওঠেন রিয়া এবং তাঁর স্বামী রামানুজ। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁরা দম্পতিকে এলাকায় দেখতে পাননি তাঁরা। তাদের ফোনও বন্ধ ছিল। ৬ সেপ্টেম্বর তাঁদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে দেখেই পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজায় তালা ভেঙে তাঁদের ঘরে ঢোকেন। তখনই রিয়ার খণ্ডবিখণ্ড দেহ মেঝেতে পড়ে থাকতে দেখতে পান পুলিশ। তাঁর আঙুলগুলিও অর্ধেক কাটা ছিল, দেহটি পচতে শুরু করেছিল এবং মাথাও উধাও ছিল। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ফ্রিজের ভিতরে একটি পলিথিন দেখতে পায় পুলিশ। সেখানেই মহিলার কাটা মুণ্ডু এবং কাটা আঙুলগুলি রাখা ছিল। এরপর সেগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) পাঠায় পুলিশ এবং মহিলার স্বামীর খোঁজ শুরু করেন। যদিও তল্লাশি বেশিদূর চালাতে হয়নি। রবিবার রাতে রামানুজ নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তদন্তকারীরা তাঁর জবানবন্দি রেকর্ড করছেন।

স্থানীয় সূত্রের খবর, রিয়া ফ্যান্সি বাজারের এসি মার্কেট এলাকার একটি বুটিকে কাজ করতেন। তাঁর পরিবারে বাবা-মা ছাড়া কেবল একজন ভাই আছে। গত শক্রবার তাঁকে শেষবার এলাকায় দেখা গিয়েছিল। রামানুজনের পৈতৃক বাড়ি গৌরীপুরে। তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, রিয়ার দেহ উদ্ধারের ৪৮ ঘণ্টা আগে তাঁকে খুন করা হয়েছে। প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপোড়েনের কারণে স্ত্রীকে খুন করতে পারেন রামানুজ। তবে এই ঘটনার এখনও কিছু প্রমাণ হয়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত শুক্রবার কোনও কারণে রিয়ার সঙ্গে তুমুল ঝামেলা হয়েছিল রামানুজের। এরপর রাত ৮টার দিকে রামানুজ বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকেই তাঁদের আর এলাকায় দেখা যায়নি। গতকাল তাঁদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতেই পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এখনও রিয়ার মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করেননি। 

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মমতাপন্থী সাংসদ মহুয়া, গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী