সরকারি হাসপাতালের নিরাপত্তায় নির্দেশিকা জারি লালবাজারের, সম্পত্তি নষ্টে জেল–জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার সরকারি হাসপাতালগুলিকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর তার সঙ্গে নিরাপত্তাও আঁটসাঁট করা হচ্ছে। এমনকী অশান্তির জেরে সরকারি সম্পত্তি নষ্ট রুখতে রাখা হচ্ছে কড়া পুলিশি নজরদারি। সরকারি সম্পত্তি নষ্ট করলে মোটা টাকা জরিমানা এবং জেলও হতে পারে। হাসপাতালের নিরাপত্তা, বাইরের লোকেদের গতিবিধিতে নজরদারি রাখা হচ্ছে। এই নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে হাসপাতালগুলিকে চিঠি দেওয়া হয়েছে। এসএসকেএম, নীলরতন, আরজি কর, ন্যাশনাল মেডিক্যাল, কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ।

দু’‌বছর আগে কলকাতার আরজি কর হাসপাতালে এক তরণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল। তখন থেকেই হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। আর তা নিয়ে সরব হন জুনিয়র, সিনিয়র চিকিৎসকদের একাংশ। আন্দোলন শুরু করে জুনিয়র চিকিৎসকেরা। তৎকালীন রাজ্যের বিরোধী দল বিজেপি একই দাবিতে সরকারের বিরোধিতায় নেমেছিল। এখন সরকারে এসেছে বিজেপি। আর ক্ষমতায় আসার পরই কলকাতা–সহ রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা এবং পরিকাঠামোর উপর জোর দেওয়ার কথা বলছে বিজেপি। এবার থেকে হাসপাতালগুলির নিরাপত্তায় আরও নজরদারি বাড়বে। প্রত্যেকটি হাসপাতালে ওয়্যারলেস সেট থাকবে। কোনও অশান্তির খবর পেলে তার মাধ্যমে দ্রুত যোগাযোগ করবে কর্তৃপক্ষ।

দু’‌দিন আগে এসএসকেএম হাসাপাতাল পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা থানাগুলির সঙ্গে হাসপাতালগুলির পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আর তারপরই নির্দেশিকা জারি করল লালবাজার। তাতে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটি হাসপাতালের সুপার ও অধ্যক্ষের সঙ্গে স্থানীয় থানা, ডিভিশনাল এবং লালবাজার কন্ট্রোল রুমের যোগাযোগ থাকবে। প্রত্যেকটি হাসপাতালে অগ্নিনির্বাপক যন্ত্র এবং হাইড্র্যান্ট প্রস্তুত থাকবে। দমকল বিভাগের সঙ্গেও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয় রাখতে হবে। রাতে প্রত্যেকটি হাসপাতালে টহল দেবেন পুলিশকর্মী, নিরাপত্তা কর্মীর যৌথ টিম থাকবে।

এছাড়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী অথবা হাসপাতালের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাসপাতাল চত্বরের আইনশৃঙ্খলা বজার রাখতে হবে। হাসপাতালের গেটেও এবার থেকে থাকবে কড়া পাহারা। হাসপাতালের প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে। ইচ্ছেমতো রোগীর আত্মীয়রা আর ঢুকতে পারবেন না। প্রবেশ পথে চলবে তল্লাশি। ভিজিটিং আওয়ার্স ছাড়া রোগীর পরিবারের সদস্যরা থাকতে পারবেন না সরকারি হাসপাতালে। হাসপাতালে বাইরের যানবাহন আর প্রবেশ করতে পারবে না। বন্ধ করা হচ্ছে অবৈধ পার্কিং। হাসপাতালের প্রধান গেটগুলির সামনে হকারমুক্ত করা হবে। সকলের জন্য হেল্পলাইন নম্বর বড় করে লিখে রাখতে হবে। হাসপাতাল চত্বরে যাতে কোনও দালাল প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…