৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত বছর এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও দেশবাসীর মনে টাটকা। সেই ভয়াবহ ঘটনায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। তার রেশ কাটতে না কাটতেই ফের এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। আবুধাবির উদ্দেশে উড়ে যাওয়ার পর মাঝ আকাশেই বড়সড় বিপদের মুখে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। কোচি থেকে আবুধাবিগামী ওই বিমানের একটি ইঞ্জিনে দ্রুত তেলের পরিমাণ কমতে শুরু করে। তারপর ইঞ্জিনের তেলের চাপও বিপজ্জনক মাত্রায় নেমে যায়। পরিস্থিতি বুঝতে পেরে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আবুধাবির দিকে এগিয়ে না গিয়ে বিমানটিকে ফের কোচিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলটরা।   

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট IX 415-এ ঘটনাটি ঘটে। বিমানটি  রানওয়ে ছাড়ার প্রায় ৫০ মিনিট পর, প্রায় ৩৬ হাজার ফুট উচ্চতায় ছিল। সেই সময় পাইলট এবং কো-পাইলট লক্ষ্য করেন, বিমানের ইঞ্জিন নম্বর ১-এর তেলের পরিমাণ দ্রুত কমছে। পরিস্থিতির দিকে নজর রেখে তাঁরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন  এবং আবুধাবির  না গিয়ে কোচিতে ফেরার সিদ্ধান্ত নেন। দ্রুত পাইলট  হাই ফ্রিকোয়েন্সিতে মুম্বই রেডিয়োতে যোগাযোগ করেন। এটিসি-কে জানান যে  তিনি বিমানটি কোচি ফিরিয়ে আনছেন।  এরপর পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। ইঞ্জিনের তেলের চাপ বিপজ্জনক পর্যায়ে নেমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ওই ইঞ্জিন বন্ধ করে দেন ক্রুরা। একটি ইঞ্জিন বন্ধ থাকা অবস্থাতেও বিমানটি নিরাপদে কোচির  আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে।  

আরও পড়ুন: জলস্তর বাড়তেই ভয়াবহ ভাঙন, গঙ্গায় তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির

স্বস্তির বিষয় এটাই যে, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানটি নিরাপদে ফিরে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে।    

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মমতাপন্থী সাংসদ মহুয়া, গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী