‘দেশের বিচারধারার বিরোধী’, অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়ে দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের ওলটপালট লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বৈরিতা দূরে সরিয়ে রেখে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মোদি সরকারের পাশে দাঁড়িয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কিন্তু বিজেপির রাজনৈতিক মিত্র তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার মুখে শোনা গেল উল্টোসুর। শুক্রবার অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিরোধিতা করে তিনি বলেছেন, ‘অভিন্ন দেওয়ানি বিধি দেশের বিচারধারা ও দীর্ঘদিন ধরে চলে আসা বহুত্ববাদের বিরোধী’। মেঘালয়ের জোটসঙ্গী দলের শীর্ষ নেতার মন্তব্যে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

আগামী বছর লোকসভা ভোটের বৈতরণী পার হতে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুকে পাখির চোখ করেছে কোনঠাসা বিজেপি নেতৃত্ব। চলতি মাসেই সংসদের বর্ষাকালীন অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ হতে পারে। বিজেপির রাজনৈতিক এজেন্ডা রুখতে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিরোধী দলগুলি। এদিন বিজেপির রাজনৈতিক এজেন্ডার বিরুদ্ধে সরব হয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট পিপলস পার্টির প্রধান কনরাড সাংমা। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বহুত্ববাদ ও বৈচিত্র্যই আমাদের দেশের বড় পরিচয় এবং শক্তি। অভিন্ন দেওয়ানি বিধি সেই বহুত্ববাদ এবং যে বিচারধারার ভিত্তিতে ভারত গড়ে উঠেছিল, তার বিরোধী।’

এ নিয়ে গত ২৪ ঘন্টায় উত্তর-পূর্ব ভারতে বিজেপির দুই জোট শরিক অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে সুর চড়াল। গতকালই নাগাল্যান্ডে বিজেপির জোট সঙ্গী ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি) দেশে অভিন্ন দেওয়ানি বিধির চালুর বিরোধিতায় সরব হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করলে খ্রিস্টান অধ্যুষিত উত্তর-পূর্ব রাজ্যগুলি হাতছাড়া হতে পারে বিজেপির।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ