‘ইন্ডিয়া’ জোট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মেহবুবা মুফতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিরোধী রাজনৈতিক দলগুলির ‘ইন্ডিয়া’ জোট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এই ‘ইন্ডিয়া’ জোটকে গান্ধী, নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেলের ধারণা করা ভারতের সঙ্গে তুলনা করলেন। বিজেপি গডসের পরিকল্পনায় ভারত চায়, কিন্তু ‘ইন্ডিয়া’ জোট নেহেরু, গান্ধী, প্যাটেলের পরিকল্পনার ভারত, তাই জোরকদমে লড়াই হবে জানালেন মেহবুবা মুফতি। বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ এবং রাহুল গান্ধী ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করবে বলে জানালেন।

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় কেন্দ্রীয় সরকারকে একের পর এক বাণে বিদ্ধ করেন তিনি। ভারতের পরিস্থিতি পাকিস্তান ও সিরিয়ার মত হতে চলেছে। মানুষ সহিংসতায় হাতে অস্ত্র তুলে নিয়েছে। একে অপরকে হত্যা করছে। পাকিস্তান, সিরিয়ায় আল্লাহু আকবর বলে মানুষকে হত্যা করা হয় আর ভারতে জয় শ্রী রাম বলে হত্যা করা হয়, দাবি করলেন তিনি।   

বিজেপির দ্বারা কেন্দ্রীয় সংস্থাগুলি অপব্যবহারের অভিযোগ এনেছেন তিনি। ‘ইন্ডিয়া’ জোট শুধু বিজেপির নয় কেন্দ্রীয় সংস্থাগুলির তোপের মুখে পড়তে চলেছে বলে জানান মেহবুবা মুফতি। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্র সরকার। সেই কারণে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন মেহবুবা মুফতি। সম্প্রতি ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তিতে গৃহবন্দি রাখা হয় মেহবুবা মুফতিকে। এই পরিপ্রেক্ষিতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ প্রসঙ্গে মেহবুবা মুফতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক মহলের।   

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক