ইটভাটায় মেশিনে ঢুকে গেল শরীর, ভিনরাজ্যে মৃত্যু বাংলার শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, পারামাকুডি : ভিন রাজ্যে রাজ করতে গিয়ে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। তবে এবার ঘটনাস্থল বিজেপি শাসিত রাজ্যে নয়। ডিএমকে সরকারের রাজ্য তামিনাড়ুতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার কমলপুরের ২ নম্বর কলোনির বাসিন্দা শক্তিপদ দাসের। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।

জানা গিয়েছে, ডিএমকে তথা স্ট্যালিনের সরকারে রাজ্য তামিনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন  দক্ষিণ ২৪ পরগনার কমলপুরের ২ নম্বর কলোনির বাসিন্দা শক্তিপদ দাস। পুলিশ সূত্রে খবর, রামানাথপুরম জেলার পারমাকুডির কাছে সিরাগিককোট্টাই গ্রামে একটি ইটভাটা রয়েছে। সেখানে ১০ জনেরও বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন। সেখানেই ইটভাটায় কাজ করার সময়ে ঘটে দুর্ঘটনা। কাদা মেশানোর যন্ত্রপাতি পরিষ্কার করার সময় শক্তিপদ দাস নামে একজন শ্রমিক মেশিনে আটকা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

শক্তিপদ দাসকে মেশিনে আটকে যেতে দেখেই ছুটে আসেন সহকর্মীরা। মেশিন বন্ধ করে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়। পুলিশকে খবর দেওয়া হয়। তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামানাথপুরম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নৈনারকাইল পুলিশ এই ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করেছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে। তারমধ্যে বেশির ভাগই বাঙালি হেনস্থার অভিযোগ। বাংলায় কথা বলার জন্য হেনস্থার অভিযোগ উঠেছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবার অবিজেপি শাসিত রাজ্যেও শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের