Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কাজ শেষ’, স্বামীর ক্ষতবিক্ষত দেহ দেখাতে প্রেমিককে ভিডিও কল কিশোরীর

Share:

নিজস্ব প্রতিনিধি : কাজ হয়ে গেছে। ভাঙা বিয়ারের বোতল দিয়ে স্বামীকে খুন করে প্রেমিককে ভিডিও কলে ক্ষতবিক্ষত ছবি দেখাল কিশোরী। শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুরহানপুরে। এক-দুইবার নয়, একের পর এর মোট ৩৬ বার স্বামীকে আঘাত করেছে বছর ১৭-র কিশোরী। তারপরেও মস্তিষ্ক ঠাণ্ডা রেখে নিজের প্রেমিককে খুনের কথাও জানিয়েছে সে। খবরটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই খুনে জড়িত কিশোরী সহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ইন্দোর-ইছাপুর সড়কের কাছে ঝোপের মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। নিহত ব্যক্তি রাহুল শাহপুরের বাসিন্দা। মৃতদেহের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে। মৃতদেহে একাধিক মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল ২জনের। কিন্তু কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল অন্য একজনের। স্বামীকে মেরে প্রেমিকের কাছে যাওয়ার পরিকল্পনা ছিল কিশোরীর। সেই মতো প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন করে সে। পুলিশের জেরার মুখে কিশোরীর প্রেমিক এইকথা স্বীকার করেছে।

খুনের পর প্রেমিক ও তাঁর বন্ধুদের সঙ্গে উজ্জয়িনী পালিয়ে গিয়েছিল কিশোরী। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজ পেয়ে তাদের আটক করে পুলিশ।  জিজ্ঞাসাবাদের সময়, পরিকল্পনা করে খুনের কথা স্বীকার করে প্রেমিক।

জানা গিয়েছে, ঘটনার দিন, কেনাকাটার অজুহাতে রাহুলকে বাইরে নিয়ে গিয়েছিল কিশোরী। রাস্তার ধারের খাবারের দোকানে খেয়ে বাড়ি ফিরছিল তারা। পথেই কিশোরীর প্রেমিকের আরও ২বন্ধু তাদের অনুসরণ করে। পরিকল্পনা অনুসারে রাহুলকে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে আক্রমণ করে। প্রথমে আঘাতের ফলে অজ্ঞান হয়ে যায় রাহুল। এরপর কিশোরটি একাধিক আঘাত করে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয় রাহুলের। ঘটনার সময় চার অভিযুক্তই যোগাযোগে ছিলেন। রক্তাক্ত রাহুলকে ভিডিও কলে দেখিয়ে প্রেমিককে কিশোরী জানিয়েছিল কাজ হয়ে গিয়েছে। এখানেই ফুটে উঠেছে নৃশংসতার ছবি।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের