‘রাজ্যপালকে হঠান’, কেন্দ্রের কাছে ফের আর্জি স্ট্যালিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ফের একবার রাজ্যপাল আর এন রবির সঙ্গে সঙ্ঘাতের রাস্তায় হাঁটলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সরকারি এক অনুষ্ঠানে তামিলনাডুর রাজ্য সঙ্গীত থেকে ‘দ্রাবিড়’ শব্দ বাদ পড়াতেই আস্তিন রাজ্যপালের বিরুদ্ধে আস্তিন গুটিয়ে আসরে নেমেছেন তিনি। সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যপালকে হঠিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে তামিলনাডুর রাজভবনের তরফে সাফাই  দেওয়া হয়েছে, অনুষ্ঠানে শুধু অতিথি হিসাবে হাজির ছিলেন রাজ্যপাল। তাছাড়া যাঁরা সঙ্গীত পরিবেশন করেছেন তাঁরা অনিচ্ছাকৃতভাবেই ‘দ্রাবিড়’ শব্দ বাদ দিয়েছেন।

সাংবিধানিক প্রধান হিসাবে তামিলনাডুতে আসার পর থেকেই ছলছুতোয় বিজেপি বিরোধী ডিএমকে সরকারেরর সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছেন আর এন রবি। বিল আটকে রাখার পাশাপাশি ‘গাঁয়ে মানে না, আপনি মোড়লগিরি’ করে তামিলনাডুর এক মন্ত্রীকে বরখাস্ত করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির কট্টর সমর্থক হিসাবে পরিচিত তামিলনাডুর রাজ্যপাল। আর এক্তিয়ার বহির্ভূত ক্ষমতা জাহির করতে গিয়ে দেশের শীর্ষ আদালতের তিরস্কারের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু ‘চোর যেমন কখনও ধর্মের কাহিনী’ শোনে না, তেমনই শোধরাননি তামিলনাডুর রাজ্যপালও।

সম্প্রতি চেন্নাইতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন আলোকিত করেছিলেন আরএন রবি। আর ওই অনুষ্ঠানে তামিলনাডুর রাজ্য সঙ্গীত ‘তামিল থাই ভাজথু’ পরিবেশন করেন তামিলনাডু দূরদর্শনের শিল্পীরা। কিন্তু ওই সঙ্গীত গাইতে গিয়ে ‘দ্রাবিড়’ শব্দটি এড়িয়ে যান তাঁরা। আর তাতেই চটেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুক্রবার (১৮ অক্টোবর) রাজ্যপালকে নিশানা করে তিনি বলেন, ‘আর এন রবি রাজ্যপাল পদে থাকার যোগ্য নন। তামিলনাডুর বাসিন্দাদের অপমান করে চলেছেন তিনি। তাই রাজ্য সঙ্গীত পরিবেশনের সময়ে দ্রাবিড় শব্দ বাদ পড়লেও উচ্চবাচ্য করেননি তিনি। এটা অপরাধ। কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি, তামিল ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য অবিলম্বে রাজ্যপালকে হঠিয়ে দিন।’

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে