ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা স্ট্যালিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ‘বিতর্কিত’ ওয়াকফ বিল নিয়ে শাসক বিজেপির সঙ্গে বিরোধীদের লড়াই এবার দেশের শীর্ষ আদালতের আঙিনায় পৌঁছতে চলেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) তামিলনাডুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন জানিয়েছেন, ‘ওয়াকিফ বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবে দল। সংবিধান বিরোধী বিলের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও চলবে।’

গতকাল বুধবারই দীর্ঘ বিতর্ক শেষে লোকসভায় পাশ হয়েছে ‘বিতর্কিত’ ওয়াকফ বিল। পক্ষে ভোট দেন ২৮৮ জন সাংসদ। বিপক্ষে ভোট দিয়েছেন ২৩২ জন। আজ বৃহস্পতিবার ওই বিল রাজ্যসভায় পেশ করা হবে। রাজ্যসভায় বিল পাশ হয়ে যাওয়ার পরেই তা আনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। রাষ্টপতির স্বাক্ষরের পরেই আইনে পরিণত হবে বিল। সাংসদ সংখ্যার নিরিখে সংসদে বিল পাশ আটকাতে না পারলেও হাল ছাড়তে নারাজ বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনরা বিতর্কিত বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

ওয়াকফ বিলের বিরোধিতা করে আগেই তামিলনাডু বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছিল। ওই প্রস্তাবে বিতর্কিত বিল প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। দেশ জুড়ে বিরোধিতা তুঙ্গে উঠলেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিল পাশ করানো নোয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন। এদিন ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘কয়েকটি জোট দলের সহায়তায় এইভাবে বিলটি পাস করা ভারতের সংবিধানের উপর আক্রমণ এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা। আমরা ওই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। সংবিধানকে এইভাবে হত্যা করতে দেব না কোনও দলকে।’

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে