মোদির শিক্ষাগত যোগ্যতা বিতর্কে আরও বিপাকে কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা বিতর্কে ফের অস্বস্তিতে আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আদালতে সশরীরে হাজিরার নির্দেশ প্রত্যাহার চেয়ে আপ সুপ্রিমোর দায়ের আর্জি খারিজ করে দিয়েছেন আমদাবাদ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক। একই সঙ্গে আপের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংযের আবেদনও খারিজ হয়েছে।

মোদির শিক্ষাগত বিতর্ক নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছে গুজরাত বিশ্ববিদ্যালয়। মোদির রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রারের অভিযোগ, ‘প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল ও সঞ্জয় সিংয়ের মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইচ্ছাকৃতভাবেই বিশ্ববিদ্যালয়ের সুনামে কালি ছিটানোর চেষ্টা করেছেন দু’জনে।’ ওই মামলার পরিপ্রেক্ষিতে গত এপ্রিলেই আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সাধারণ সম্পাদককে সমন করেছিল আমদাবাদের সেশনস কোর্ট।

নিম্ন আদালতের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপের দুই শীর্ষ নেতা। কিন্তু কোনও আদালতেই স্বস্তি পাননি। এর পরে ফের আমদাবাদের অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে নিম্ন আদালতের সমন বাতিলের আর্জি জানিয়ে দ্বারস্থ হন কেজরিওয়াল ও সঞ্জয় সিং। তাঁদের দু’জনেরই বক্তব্য ছিল, ‘গুজরাত নিম্ন আদালতের সমন জারি করা এবং মামলা শোনার কোনও এক্তিয়ার নেই।’ কিন্তু কেজরি ও সঞ্জয়ের ওই আর্জি খারিজ করে দিয়েছে আমদাবাদের সেশনস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক।

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু