মমতার দুয়ারে সরকারের নকল করে ‘নিধি আপকা নিকট’

‘দুয়ারে সরকার’ কর্মসূচীকে নকল করে পদক্ষেপ করতে শুরু করে দিল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার। চালু হল ‘নিধি আপকা নিকট’।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র সরকারের নানা প্রকল্প থেকে ও বকেয়া অর্থ থেকে বাংলাকে(Bengal) বঞ্চিত করে ভাতে মারার কৌশল নিয়েছে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দেখানো পথে হাঁটা দিতে বিন্দুমাত্র পিছুপা হচ্ছে না দেশের একাধিক ডবল ইঞ্জিনের রাজ্য থেকে শুরু করে মায় কেন্দ্র সরকারও। বাংলার বুকে আমজনতার কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী চালু করেছেন ‘দুয়ারে সরকার’ কর্মসূচী। ইতিমধ্যেই তা দেশের ও বিদেশের মানুষের নজর কেড়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরষ্কৃতও হয়েছে। এবার সেই ‘দুয়ারে সরকার’(Duyare Sarkar) কর্মসূচীকে নকল করে পদক্ষেপ করতে শুরু করে দিল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার। ‘দুয়ারে সরকার’র ধাঁচে ক্যাম্প করে Provident Fund বা PF নিয়ে গ্রাহকদের সমস্যা শুনতে উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকারের Employees Provident Fund Organaizarion বা EPFO। এই কর্মসূচীর তাঁরা নাম দিয়েছে ‘নিধি আপকা নিকট’(Nidhi Aapke Nikat)।

আরও পড়ুন চুক্তিতে কর্মরত পুলিশ গাড়ি চালকদের বেতন বাড়ালো রাজ্য

জানা গিয়েছে, Provident Fund বা PF ফান্ড নিয়ে অনেক সময় নাজেহাল হতে হয় গ্রাহকদের। সমস্যা নিয়ে ছুটতে হয় জেলা বা রাজ্য অফিসে। সব থেকে বেশি সমস্যায় পড়েন বয়স্ক মানুষেরা। এই সমস্যার সমাধান করতেই এবার Employees Provident Fund Organaizarion বা EPFO ‘নিধি আপকা নিকট’ কর্মসূচির মাধ্যমে জেলায় জেলায় বাছাই করা এলাকায় ক্যাম্প শুরু করতে চলেছে। বাংলার পাশাপাশি দেশের অনান্য রাজ্যেও এই কর্মসূচী নেওয়া হচ্ছে। সেখানে বিভিন্ন PF গ্রাহকরা তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে আসতে পারবেন। আর এই ঘটনা সামনে আসতেই কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গিয়েছে পদ্মশিবির। কেননা তাঁরা নিত্যদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ হানা থেকে বাদ দেন না যেমন তেমনই সারাক্ষণ রাজ্য সরকারের নিন্দামন্দ করে চলেন। অথচ বার বার দেখা যাচ্ছে দেশের একের পর এক ডবল ইঞ্জিনের রাজ্য মায় কেন্দ্র সরকারও নানা বিষয়ে মমতার দেখানো পথেই হাঁটা দিচ্ছে।

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক