‘রামের অনুগামীই নন মোদি’, ঝাঁঝালো আক্রমণ স্বামীর

এতদিন দেশের শঙ্করাচার্যরা যে প্রশ্ন তুলে এসেছেন এদিন সেটাই শোনা গিয়েছে স্বামীর মুখে। ‘মোদি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে গাজোয়ারি দেখাচ্ছেন।’

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশ আজ তাকিয়ে রামমন্দিরের পানে। তাকিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) দিকে। সেই দিনেই তাঁকে ঝাঁঝালো আক্রমণ শানলেন বিজেপিরই নেতা সুব্রহ্মণ্যম স্বামী(Subramanian Swamy)। সাফ জানালেন, ‘মোদি তো রামের অনুগামীই নন। উনি কোনওদিনই ভগবান রামকে অনুসরণ করেননি। রাম রাজ্যও গড়ে তোলেননি। গত এক দশকে নিজের স্ত্রীর প্রতি কী ব্যবহার করেছেন, দেখেছেন সকলে। মোদি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে গাজোয়ারি দেখাচ্ছেন।’ ট্যুইট মোদি বিরোধী স্বামীর। আর এই ট্যুইট(Tweet) নিয়েই এখন বিতর্ক বেঁধেছে গেরুয়া শিবিরে। কার্যত বেশ অস্বস্তিতেই পড়ে গিয়েছেন তাঁরা। কেননা এদিন অযোধ্যায় রামমন্দিরের যে উদ্বোধন(Ayodhya Rammandir Inauguration) এবং সেখানে রামলালার মূর্তির প্রতিষ্ঠার যে অনুষ্ঠান হতে চলেছে সেখানে মূল অতিথিই প্রধানমন্ত্রী। তিনিই নিজে হাতে মহেন্দ্রক্ষণে রামলালার(Ramlala) মূর্তি প্রতিষ্ঠা করবেন। আর সেই দিনেই কিনা তাঁকে বাক্যবাণে বিঁধলেন স্বামী।  

যদিও স্বামীর এই মোদি বিরোধিতা কার্যত নতুন কোনও ঘটনা নয়। তিনি এর আগেও একাধিকবার সরব হয়েছেন মোদির বিরুদ্ধে। কিন্তু তিনি যে আজকের দিনে মোদিকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে নিশানা বানাবেন সেটা সম্ভবত কেউই ভাবেননি। এদিন স্বামী শুধু মোদিকে নিশানা বানিয়েই ক্ষান্ত হননি। তিনি এদিন অর্ধনির্মীত মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। এতদিন দেশের শঙ্করাচার্যরা যে প্রশ্ন তুলে এসেছেন এদিন সেটাই শোনা গিয়েছে স্বামীর মুখে। রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে দীর্দিন ধরে যুক্ত থাকা স্বামী প্রশ্ন তুলেছেন, কোন শাস্ত্রে বলা আছে যে অর্ধনির্মীত মন্দিরে গায়ের জোরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করতে হবে! কার্যত এই প্রশ্ন তুলেই এদিন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েও অযোধ্যামুখী হননি দেশের একটা বড় অংশের সাধু সন্ন্যাসীরা। সেই নিয়ে অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবিরও। স্বামী কার্যত সেই অস্বস্তিকে আরও একটু খুঁচিয়ে দিলেন এদিন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের